advertisement

Coromandel Express Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ছিলেন নিখোঁজ, কীভাবে ফিরলেন বাড়িতে, জানলে চমকে যাবেন

Last Updated:

Coromandel Express Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নিজের উদ‍্যোগে বাড়ি ফিরলেন কাকদ্বীপের ভূদেব মন্ডল। দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি‌। চিন্তায় ছিল তার পরিবারের লোকজন। কিন্তু সবাইকে অবাক করে বাড়িতে ফিরেছেন তিনি।

+
বাড়ি

বাড়ি ফেরার পর থানায় হাজির ভূদেব

কাকদ্বীপ: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নিজের উদ‍্যোগে বাড়ি ফিরলেন কাকদ্বীপের ভূদেব মন্ডল। দুর্ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি‌। চিন্তায় ছিল তার পরিবারের লোকজন। কিন্তু সবাইকে অবাক করে বাড়িতে ফিরেছেন তিনি।
যৎসামান্য চোট লেগেছে তার। দুর্ঘটনার পর কোথায় ছিলেন তিনি, সবার এই প্রশ্নের উত্তরে তিনি জানান, দুর্ঘটনার সময় করমন্ডলে এস-১ কামরাতে ছিলেন তিনি। দুর্ঘটনার পর তাদের কামরাটি মাঝ থেকে ভেঙে যায়।সবাই ছিটকে পড়ে যে যার মত। তবে কপালজোরে তার কিছু হয়নি। বাইরে বের হয়ে তিনি দেখেন ট্রেনটি খেলনার মত ছড়িয়ে রয়েছে। এরপর আর তিনি সেখানে থাকার চেষ্টা করেননি। সেখান থেকে হেঁটে দুর্ঘটনাস্থল ছাড়েন তিনি।
advertisement
advertisement
এরপর একটি হাসপাতালেও যান তিনি। কাছে তখন কিছুই ছিলনা। এদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি তিনি। এদিকে তার পরিবারের লোকজন কাকদ্বীপের বুধাখালিতে চিন্তায় দিন কাটাতে থাকেন।
advertisement
হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে বাড়ির দিকে রওনা দেন তিনি। কাকদ্বীপে আসার পর কাকদ্বীপ থানায় সোজা হাজির হন তিনি। তার আসার খবর শুনে পরিবারের লোকজন তাকে থানাতেই দেখতে যান। এখন স্থানীয় একটি স্বাস্থ্যেকেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Coromandel Express Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ছিলেন নিখোঁজ, কীভাবে ফিরলেন বাড়িতে, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement