advertisement

South 24 Parganas News: অব্যবহৃত অবস্থায় পড়ে নির্মাণ সামগ্রীর টেস্টিং ল‍্যাবরেটরি

Last Updated:

এই টেস্টিং ল‍্যাবরেটরি থেকে নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করা যাবে। গিলারছাট গ্রাম পঞ্চায়েতের একটি কক্ষে এই ল‍্যাবরেটরি গড়ে তোলা হয়েছিল। খরচ হয়েছিল প্রায় ৮ লাখ টাকা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: অব্যবহার্য অবস্থায় পড়ে আছে গিলারছাটে নির্মাণ সামগ্রীর টেস্টিং ল‍্যাবরেটরি। বছরখানেক আগে এই টেস্টিং ল্যাবরেটরি কাজ শুরু করেছিল। তবে এরপর থেকে আর বিশেষভাবে কোনও কাজ হচ্ছে না।
কথা ছিল এই টেস্টিং ল‍্যাবরেটরি থেকে নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করা যাবে। গিলারছাট গ্রাম পঞ্চায়েতের একটি কক্ষে এই ল‍্যাবরেটরি গড়ে তোলা হয়েছিল। খরচ হয়েছিল প্রায় ৮ লাখ টাকা। আইএসজিপি প্রজেক্টের অধীনে এই নতুন ল‍্যাবরেটরিটি তৈরি করা হয়। এই টেস্টিং ল‍্যাবরেটরি থেকে নির্মাণ সামগ্রীর পরীক্ষা ছাড়াও পরীক্ষা করা যেত রাস্তার কাজের জন‍্য ব‍্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের গুণগত মান। এছাড়াও এই টেস্টিং ল‍্যাবরেটরি থেকে করা হত জলপরীক্ষা। তবে তৈরির পর থেকে সেরকম কোন‌ও কাজ হয়নি। অল্পমাত্রায় জল পরীক্ষা হয়। কিন্তু নির্মাণ সামগ্রীর টেস্টিং হয় না। ফলে মেশিনপত্রে জমেছে ধুলো।
advertisement
advertisement
এই টেস্টিং ল‍্যাবরেটরি নিয়ে গিলারছাটের গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন মাল বলেন, এই ল‍্যাবরেটরি থেকে ইট, বালি, সিমেন্ট, স্টোনচিপ সহ একাধিক জিনিসপত্র পরীক্ষা করা যায়। কিন্তু যে উদ্যেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদেশ্য স্বার্থক হয়নি। চেষ্টা চালানো হচ্ছে কীভাবে এই ল্যাবরটেরির কাজ সুষ্ঠভাবে পরিচালনা করা যায়।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অব্যবহৃত অবস্থায় পড়ে নির্মাণ সামগ্রীর টেস্টিং ল‍্যাবরেটরি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement