advertisement

South 24Parganas News: স্করপিও গাড়িতে কী আড়াল করছিলেন স্বামী-স্ত্রী, ক্যানিংয়ে চমক গেল পুলিশও

Last Updated:

ক্যানিং মাতলা ব্রিজ সংযোগকারী রাস্তায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ।

+
উদ্ধার

উদ্ধার হওয়া গাঁজা

#ক্যানিং: ক্যানিং-মাতলা ব্রিজ সংযোগকারী রাস্তায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল ক্যানিং থানার পুলিশ। উদ্ধার হয়েছে সাড়ে ২৬ কেজি গাঁজা। উড়িষ্যা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা বাসন্তীতে পাচার করা হচ্ছিল। ঘটনায় একটি স্কর্পিও গাড়িকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ মোট তিনজনকে।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় মূল অভিযুক্ত সুলতান গায়েন ও তার স্ত্রী মিনারা মল্লিক এই গাঁজা শিয়ালদহ থেকে বাসন্তীর কলতলা এলাকায় নিয়ে যাচ্ছিল। উড়িষ্যা থেকে এই গাঁজা অন্য কেউ নিয়ে এসেছিল বলে দাবি ধৃতদের। পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত সুলতান।
advertisement
advertisement
আরও পড়ুন: 'বর্ডার দিয়ে সিমি, আলকায়দা ঢুকছে!' বন্দেভারতে পাথর ছোড়া নিয়ে বিস্ফোরক দিলীপ
কিছুদিন আগেই এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে হাত উড়ে যায় তার। এরপর থেকে পলাতক ছিল অভিযুক্ত। গত কয়েকমাস ধরেই এই গাঁজা পাচারের শুরু করেছিল সে। এদিন ক্যানিং থানার এস আই রঞ্জিত চক্রবর্তীর তৎপরতায় সন্দেহভাজন গাড়ি আটক করে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। ধৃতদের দশদিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবারই আলিপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরো তদন্ত করতে চাইছে পুলিশ।এ ব্যাপারে ক্যানিং এসডিপিও জানিয়েছেন,  ''আমাদের কাছে একটি গোপন সূত্রে খবর আসে প্রচুর পরিমাণে গাঁজা পাচার হয়ে যাচ্ছিল। সেই খবর আমাদের কাছে আসলে আমরা তৎপর হওয়ায় প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: স্করপিও গাড়িতে কী আড়াল করছিলেন স্বামী-স্ত্রী, ক্যানিংয়ে চমক গেল পুলিশও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement