advertisement

South 24 Parganas News: জয়নগরে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার

Last Updated:

জয়নগরে রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার। আশ্চর্যের বিষয় হল, রেল লাইনের ধারে‌ ওই বৃদ্ধের দেহ পড়ে থাকলেও ট্রেনে কাটা পড়া বা আঘাতের কোন‌ও চিহ্ন নেই

রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ
রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ
দক্ষিণ ২৪ পরগনা: এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জয়নগর স্টেশন সংলগ্ন এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা ‌যায়, জয়নগর-মজিলপুর স্টেশন লাগোয়া আপ লাইনের ধারে তিলিপাড়ার কাছে মৃতদেহটি পড়ে ছিল। স্থানীয়রা হঠাৎই সেটি দেখতে পান। খবর দেওয়া হয় জয়নগর থানা ও জয়নগর-মজিলপুর স্টেশনের জিআরপি ক্যাম্প অফিসে।
স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে যায়। মৃতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭৫-৭৭ এর মধ্যে হবে বলে পুলিশের ধারণা। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ। সেই সঙ্গে তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
advertisement
advertisement
তবে এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে ধন্দে আছে পুলিশ‌ও। এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, দেহটি রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখা যায়। ট্রেনের ধাক্কায় মারা গেলে মৃতদেহের গায়ে ক্ষতের দাগ থাকত। যদিও ওই বৃদ্ধের দেহে কোনরকম ক্ষত চিহ্ন নেই। ওই এলাকা বা আশেপাশের এলাকার কেউ ওই ব্যক্তিকে চিনতে পারছে না। এই অবস্থায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জয়নগরে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement