advertisement

South 24 Parganas News: টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি

Last Updated:

South 24 Parganas News: বুধবার ভোররাতে  বাড়িতে টোটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনা স্থলে পড়ে যান তিনি। বিশ্বনাথকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

বারুইপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সর্দার। বয়স ৩৫। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পূর্ব বৃন্দাখালী অঞ্চলে। পরিবারের সূত্রে খবর, বিশ্বনাথ পেশায় টোটো চালক।
বুধবার ভোররাতে  বাড়িতে টোটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনা স্থলে পড়ে যান তিনি। বিশ্বনাথকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বারুইপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়।
advertisement
advertisement
পরিবারের সদস্য সুদর্শন সর্দার জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরবেলায় টোটো নিয়ে ভাড়া খাটতে বেরোন বিশ্বনাথ। তিনি বলেন, “সকালে দেখতে পাই টোটো বার করেনি।কাছে যেতেই দেখতে পাই টোটোর পাশে পড়ে রয়েছে, শরীরের জড়িয়ে রয়েছে বিদ্যুতের তার।”
advertisement
তাঁকে নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement