advertisement

Babul Supriyo: ভরা বিধানসভা, সকলকে চমকে দিয়ে এ কী করলেন বাবুল সুপ্রিয়! অনুরোধ খোদ স্পিকারের

Last Updated:

Babul Supriyo: রুষ্ট হয়ে স্পিকার বলেন, বিরোধীরা চিঠি ধরিয়ে দিয়ে চলে যাবেন। তারপর বলবেন আলোচনা চাই।

বাবুলের গানে মুগ্ধ সকলে
বাবুলের গানে মুগ্ধ সকলে
কলকাতা: একদিকে যখন মণিপুর নিয়ে সংসদে সুর চড়াচ্ছে বিরোধীরা, ঠিক তখন রাজ্য বিধানসভায় বাংলার নারী নির্যাতন নিয়ে প্রবল বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। তুমুল হট্টগোল, অধিবেশন কক্ষে হট্টগোল করেন তারা। দৃষ্টি আকর্ষণ প্রস্তাব আনে বিজেপি। পড়তে দেয়নি স্পিকার। তাতেই হট্টগোল শুরু। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে তারা। কেন আলোচনার সময় স্লোগান, এই আচরণ তা নিয়ে প্রশ্ন তোলেন স্পিকার।
রুষ্ট হয়ে স্পিকার বলেন, বিরোধীরা চিঠি ধরিয়ে দিয়ে চলে যাবেন। তারপর বলবেন আলোচনা চাই। এভাবে বিধানসভা চলতে পারে না। আমার টেবিলে এসে চিঠি দিয়ে গেলেই হয় না। স্পিকারের উষ্মা প্রকাশ বিরোধীদের আচরণে। তিনি বলেন, নিয়মাবলী ফলো করলে আমরা চিন্তাভাবনা কর‍তে পারি।
এদিকে, বিধানসভা অধিবেশনে গান গেয়ে মাতালেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন স্পিকারের অনুরোধে গান গাইলেন বাবুল। কতবার ভেবেছিনু গাইলেন বাবুল। যা শুনে সকলের মুগ্ধতা প্রকাশ করেন।
advertisement
advertisement
এদিকে, বিধানসভায় দুটি আলাদা আলাদা মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি। রাজ্যে মহিলাদের উপর নির্যাতন সংক্রান্ত একটি মুলতুবি প্রস্তাব নিয়ে আসবে তারা। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনবে গেরুয়া শিবির।
advertisement
মঙ্গলবারই বিধানসভার ভিতরে দীর্ঘক্ষণ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ভিতরে কীভাবে প্রতিবাদ করা হবে তা নিয়েও আলোচনা হয়। বিরোধী দলনেতা বিধায়কদের জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে সমস্ত বিধায়ককে সরব হতে হবে। তবে প্রয়োজন না হলে ওয়াক আউট করা যাবে না। বিধানসভা থেকে বেরনোর পর শুভেন্দু অধিকারী জানান, “বিধানসভা যেমন চলবে প্রতিবাদও চলবে। তবে বিধানসভাকে অচল করে কোনও কিছুই করা হবে না।” কিন্তু বুধবার যা ঘটল, তাতে ক্ষুব্ধ হলেন খোদ স্পিকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: ভরা বিধানসভা, সকলকে চমকে দিয়ে এ কী করলেন বাবুল সুপ্রিয়! অনুরোধ খোদ স্পিকারের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement