advertisement

Siliguri News: শহরে হার বাড়ছে মাদক সেবনের! ফের গ্রেফতার ৫

Last Updated:

গোটা রাজ্য জুড়ে ব্রাউন সুগার ব্যবহারের প্রবণতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শিলিগুড়ি তেও সেই ড্রাগ ব্যবহারের পরিমান ব্যাপক পরিমাণে বেড়েছে। খড়িবাড়ির বিভিন্ন এলাকা মাদক সেবনের আঁতুরঘরে পরিনত হয়েছে।

+
title=

#খড়িবাড়ি : গোটা রাজ্য জুড়ে ব্রাউন সুগার ব্যবহারের প্রবণতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শিলিগুড়ি তেও সেই ড্রাগ ব্যবহারের পরিমান ব্যাপক পরিমাণে বেড়েছে। খড়িবাড়ির বিভিন্ন এলাকা মাদক সেবনের আঁতুরঘরে পরিনত হয়েছে। খড়িবাড়ির সোনাচাঁন্দি চাবাগান এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি পুলিশ অভিযানে চালিয়ে একটি চারচাকার গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮গ্রাম ব্রাউন সুগার ও ২৫ বোতল কাফ সিরাপ সহ তিন যুবককে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে দুইজন খড়িবাড়ির পানিট্যাঙ্কির গৌড়সিং জোতের বাসিন্দা অন্যজন নেপালের বাসিন্দা।
ধৃতরা হল রাজেন্দ্র বর্মন (৩১) মহম্মদ আনোয়ার হোসেন (৩১) ও অনুপ সুব্বা (২৭)। ধৃতদের গ্রেফতার করার পর শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ইতি মধ্যেই পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ জুড়ে ব্রাউন সুগার ব্যবহারের প্রবণতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শিলিগুড়ি তেও সেই ড্রাগ ব্যবহারের পরিমান ব্যাপক পরিমাণে বেড়েছে। দিনের পর দিন স্কুল পড়ুয়াদের মধ্যেও এই ড্রাগ ব্যবহার বেড়েছে।
advertisement
আরও পড়ুনঃ সচেতনতাই কমাতে পারে শিশু নির্যাতন, পথে নামলেন শিক্ষক ও কচিকাঁচারা
দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় ভারত হেরোইনের বা ব্রাউন সুগারের অপব্যবহার করে। ইউনাইটেড নেশন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, "ভারতে এক মিলিয়ন হেরোইন আসক্ত নিবন্ধিত রয়েছে এবং বেসরকারীভাবে পাঁচ মিলিয়নের মতো।" অন্যদিকে, নকশালবাড়িতে ফের মাদক সহ গ্রেফতার হল ২ যুবক। গতকাল খড়িবাড়ির পানিট্যাঙ্কি থেকে শিলিগুড়ি আসার পথে নকশালবাড়ির রথখোলা এলাকায় ট্রাফিক পুলিশ আটক করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাস্তা নাকি পুকুর! সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয়রা
পরে নকশালবাড়ি পুলিশ যুবকদের কাছে থেকে ৩২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃত যুবকের নাম বিষ্ণু রায়(২২) ও বিক্রম গুরুং (২২)। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের রিমান্ডে এনে পুরো ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি পুলিশ। মাদক সেবনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে গোটা শহর জুড়ে। এর পেছনে কোনো বড় পাচার চক্র কাজ করছে কিনা টা খতিয়ে দেখছে পুলিশ
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শহরে হার বাড়ছে মাদক সেবনের! ফের গ্রেফতার ৫
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement