advertisement

Siliguri News: মহিলার ব্যাগে কী ছিল ভাবতেও পারবেন না! যার দাম আড়াই কোটি টাকা!

Last Updated:

Siliguri News: মহিলার ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া পুলিশের! কী ছিল? জানলে অবাক হবেন!

+
ব্রাউন

ব্রাউন সুগার উদ্ধার

#শিলিগুড়ি : আড়াই কোটি  টাকার ব্রাউন সুগার সহ দু'জনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ধৃতরা হল নাসিরুল হক, ও আরিফ শেখ।ধৃত দু'জন মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ির ক্যানেল রোড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুজনকে আটক করা হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালাতেই একটি লেডিস হ্যান্ড ব্যাগ থেকে উদ্ধার হয় মাদক।উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার।যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা ।
প্রসঙ্গত, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফুলবাড়ী ক্যানাল রোড এলাকায় অভিযান চালায় পুলিশ । ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি এসওজি টিম ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সূত্র মারফত জানা যায় দুই যুবক মালদার কালিয়াচক থেকে১ কিলো ৩০০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।
গোপন সূত্রে সেই খবর পেয়ে এসওজি টিম ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করেছে সেই দুই যুবককে । তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। আর সেই উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা অভিযুক্ত দুই যুবকের নাম আরিফ শেখ ও নাসিরুল হক দুজনেই মালদার বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মহিলার ব্যাগে কী ছিল ভাবতেও পারবেন না! যার দাম আড়াই কোটি টাকা!
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement