advertisement

Siliguri News: চাকা খুলে বিপত্তি! মুখোমুখি সংঘর্ষ ট্রাক্টর-টাটা সুমোর, প্রাণ হারালেন ভারতীয় সেনা জ‌ওয়ান

Last Updated:

Siliguri News: টাটা সুমোটি নেপাল থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চলন্ত অবস্থায় সামনের একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টোদিক থেকে আসা ট্রাক্টরকে মুখোমুখি ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত টাটা সুমো
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত টাটা সুমো
খড়িবাড়ি: জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা! টাটা সুমো ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির প্রসাদু জোত এশিয়ান হাইওয়ে-২-তে টাটা সুমো ও ট্র্যাক্টরের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ভারতীয় সেনা জ‌ওয়ানের। স্থানীয় বাসিন্দা রানা সিংহ জানান, টাটা সুমোটি নেপাল থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চলন্ত অবস্থায় সামনের একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টোদিক থেকে আসা ট্র্যাক্টরকে মুখোমুখি ধাক্কা দেয়।
advertisement
দুর্ঘটনার সময়ে বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা। আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনায় টাটা সুমোর ভেতরে থাকা ভারতীয় সেনা জ‌ওয়ানের মৃত্যু হয়েছে। ৫ জন যাত্রী জখম হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন ট্র্যাক্টর চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। তার পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সকলকে।
advertisement
আহতদের নাম, বাহাদুর ছেত্রী, পরলাথ লামিছানি, উষা পন্থী শর্মা, তপন নিরোলা ও কোইরাম শর্মা। আহতদের মধ্যে একজন অরুণাচল প্রদেশ, দু’জন অসম এবং দু’জন নেপালের বাসিন্দা। মৃত সেনা জ‌ওয়ান গঙ্গা প্রসাদ সারু (২৭) বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে পুলিশের অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনার পর জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: চাকা খুলে বিপত্তি! মুখোমুখি সংঘর্ষ ট্রাক্টর-টাটা সুমোর, প্রাণ হারালেন ভারতীয় সেনা জ‌ওয়ান
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement