advertisement

Siliguri News: ২৫০ প্রজাতির আম নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আম উৎসব

Last Updated:

করোনার ধাক্কায় মাঝে দু'বছর আম উৎসব বন্ধ ছিল। তাই এবারে উৎসাহ যেন একটু বেশি। এই মুহূর্তে আম উৎসবের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে শিলিগুড়ি জুড়ে।

শিলিগুড়ি: তিনদিন ব্যাপী আম উৎসব শুরু হতে চলেছে শিলিগুড়িতে। গরম মানেই আমের সময়। আর আম ভালোবাসা না এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল কাজ। আর তাই সকলের এমন প্রিয় ফল নিয়ে উৎসব হওয়াটাই স্বাভাবিক। সিটি সেন্টারে আগামী ৯ জুন শুরু হবে সপ্তম গীতাঞ্জলি আম উৎসব।
করোনার ধাক্কায় মাঝে দু’বছর আম উৎসব বন্ধ ছিল। তাই এবারে উৎসাহ যেন একটু বেশি। এই মুহূর্তে আম উৎসবের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে শিলিগুড়ি জুড়ে। এবারের উৎসবে প্রায় ২৫০ টি প্রজাতির আম নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ থেকে আসছে ২০ টি প্রজাতির আম। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, বিহার, নেপাল থেকে ৮০ জন আম উৎপাদনকারী উৎসবের অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
advertisement
advertisement
এই বছরের শিলিগুড়ি আম উৎসব বিশেষ আকর্ষণ কোহিতুর আম। যার একটার দাম ৩০০ টাকা। নবাব মুর্শিদকুলি খাঁ এই আম প্রথম নিয়ে আসেন বঙ্গদেশে। বর্তমানে এই বিশেষ প্রজাতির আমের ২৫ টি মাত্র গাছ আছে। তবে এর সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। এছাড়াও, গোলাপখাশ, ল্যাংড়া, ব্যানার্জি, সূর্যপুরি মতো পরিচিত আমও থাকবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংযুক্তা বসু জানিয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য নানা রকমের কর্মসূচি রাখা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা, ফ্যাশন ওয়াক, ম্যাঙ্গো রেসিপি তৈরি করা থেকে শুরু করে আরও নানান কর্মসূচির মাধ্যমে গোটা উৎসব পালন করা হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ২৫০ প্রজাতির আম নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে আম উৎসব
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement