advertisement

Siliguri News: শিলিগুড়িতে বড়দিনের আগে চার্লি সেট বানানোর প্রস্তুতি তুঙ্গে

Last Updated:

মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই ২৫ শে ডিসেম্বর। বড়দিনের আনন্দে মেতে উঠবে সকলে। এই দিনটিতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি উৎসব আনন্দে মেতে ওঠে বাঙালি ও অবাঙালিরাও।

+
title=

#শিলিগুড়ি : মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই ২৫ শে ডিসেম্বর। বড়দিনের আনন্দে মেতে উঠবে সকলে। এই দিনটিতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি উৎসব আনন্দে মেতে ওঠে বাঙালি ও অবাঙালিরাও। ২৫শে ডিসেম্বরের আগে থেকেই অন্যান্য শহরের মতন সেজে ওঠে শহর শিলিগুড়ি এবং শহরের বিভিন্ন গির্জা গুলো। আর এই গির্জা সাজের মূল আকর্ষণ হল চার্লি সেট।তাই প্রতি বছর বড়দিনের আগে চার্লি সেট তৈরী করার ব্যস্ততা লক্ষ্য করা যায় শহর শিলিগুড়ির শিল্পীদের মধ্যে।
২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা প্রতি বছরই এই দিনটি বিভিন্ন রংবেরঙের বেলুন মোমবাতি জ্বালিয়ে যিশুখ্রিস্টের জন্মদিন পালন করেন। যীশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণটা ফুটিয়ে তোলা হয় চার্লি সেটের মাধ্যমে আর সেই চার্লি সেটের মধ্যে থাকে ছোট্ট যিশু পরি থেকে শুরু করে নানান জিনিস। তাই জোর কদমে চলছে চার্লি সেট তৈরির প্রস্তুতি। প্রতিবছর বড় দিনের আগেই চার্লি সেটের পুতুল গুলি তৈরি করার কাজ শুরু হয়।
advertisement
আরও পড়ুনঃ গন্ডার মোড়ে স্কুটি-বাসের সরাসরি ধাক্কা! বাস ভাঙচুর করে পথ অবরোধ
মা মেরি পরি, ছোট্ট যীশু সহ নানান রংবেরঙের পুতুল থাকে এই সেটে। সেগুলি বানাতে এখন চরম ব্যস্ততা শিল্পীদের মধ্যে। প্লাস্টার অফ প্যারিস দিয়েই মূলত এই চার্লি সেটগুলি তৈরি করা হয়। নভেম্বর-ডিসেম্বর মাস থেকেই এই কাজ শুরু হয়ে যায় । মূলত ২৫শে ডিসেম্বরই এই চার্লি সেটের প্রয়োজনীয়তায় সকলের অর্ডার দেয় তাই এই সময়টাতেই মূল চাহিদা থাকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শহরজুড়ে ১০০টি সিসি ক্যামেরা বসাচ্ছে শিলিগুড়ি পুরনিগম
চার্লি সেট প্রস্তুতকারক শিল্পী সারিতা ভগত জানিয়েছেন "প্রতিবছরই ২৫ ডিসেম্বরের সময় প্রচুর অর্ডার আসে এই চার্লি সেটের। তাই আমরা একমাস আগে থেকেই এই কাজ শুরু করে দিই। তবে এখন কর্মীর অভাবে চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে পারছি না বাবা মা এবং আমি তিনজনে মিলেই এই কাজ টা করি।" মূলত ১৪ পিসের একটি সেট হয় । এগুলি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে পাইকারি রেটে বাজারে বিক্রি করেন ইনারা।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শিলিগুড়িতে বড়দিনের আগে চার্লি সেট বানানোর প্রস্তুতি তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement