advertisement

মৃত্যুভয়ের গন্ধ কেমন? জেনে নিন

Last Updated:

গন্ধ আমাদের নাকে এলে মস্তিষ্কে বিপদের সিগন্যাল পৌঁছয় ।

#লন্ডন: বিপদের গন্ধ পেয়েছেন কখনও? শুনে কথার কথা মনে হলেও আমরা সকলেই কখনও না কখনও আঁচ করেছি আসন্ন বিপদ । পুরোটাই কি ষষ্ঠেন্দ্রিয়ের খেল? নাকি সত্যিই বিপদের গন্ধ পায় মানুষ? নতুন এক গবেষণার ফল বলছে, হ্যাঁ । বিপদের শুধু নয়, মৃত্যুরও গন্ধ পাই আমরা ।
ব্রিটেনের কেন্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের গবেষকরা জানাচ্ছেন, আসন্ন মৃত্যু সবচেয়ে আগে টের পায় আমাদের নাক । তবে সে গন্ধকে আমাদের চেনা কোনও গন্ধের ছকে ফেলতে পারেননি তাঁরা । আমাদের শরীরে পুট্রেসিন নামক এক ধরনের রাসায়নিক উত্পন্ন হওয়ার কারণেই নাকে আসে সেই গন্ধ । যখন আমাদের শরীর ক্ষয়ের দিয়ে এগোতে থাকে তখনই উত্পন্ন হয় পুট্রেসিন । ৪২ কোটি বছর ধরে জীবজগতের ন্যাক্রোফোবিক বিহেভিয়ার বিবর্তনের কারণেই এই পুট্রেসিন উত্পন্ন হয় শরীরে । যেই গন্ধ আমাদের নাকে এলে মস্তিষ্কে বিপদের সিগন্যাল পৌঁছয় । যখন আমাদের স্বাভাবিক প্রবৃত্তি বলে মোকাবিলা করতে না পারলে পালিয়ে যাও ।
advertisement
advertisement
ঠিক কীভাবে এই রাসায়নিকের গন্ধে আমরা প্রতিক্রিয়া জানাই তা বুঝতে পুট্রেসিন ও অ্যামোনিয়া নিয়ে পরীক্ষা করেছিলেন বৈজ্ঞানিকরা । পুট্রেসিনের গন্ধে গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে এক অদ্ভুত অস্থিনিরতা লক্ষ্য করা যায় । যা তারা কখনও বিপদ, কখনও পালাতে চাওয়া, কখনও বা নিরাপত্তাহীনতায় ভোগার অনুভূতি হিসেবে ব্যক্ত করেছেন । অ্যামোনিয়ার গন্ধে যা হয় না ।
advertisement
বিজ্ঞানীদের মতে আমাদের নিজেদের শরীর জরায় আক্রান্ত হলে বা আশপাশে মৃত্যুপথযাত্রী কোনও মানুষ থাকলে আমাদের নাকে এই গন্ধ এসে পৌঁছয় । এই গন্ধকে তাঁরা স্মেল অফ ডেথ বলে চিহ্নিত করেছেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মৃত্যুভয়ের গন্ধ কেমন? জেনে নিন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement