advertisement

সঞ্জয় দত্তকে ‘সঞ্জু’ দেখাতে ভয় পেয়েছিলেন পরিচালক ! কেন ?

Last Updated:

শহরে থুড়ি দেশ জুড়ে এখন একটাই নাম ‘সঞ্জু’ ৷ প্রশংসায় মঞ্চমুখ সাধারণ দর্শ থেকে সমালোচকরাও ৷ একে রাজু হিরানির ছবি, তায় রণবীরের দুর্দান্ত অভিনয়, সেও আবার সঞ্জয় দত্তের মতো বিতর্কিত চরিত্রের বায়োপিক ৷ সবটা মিলিয়ে যেন জমে ক্ষীর ৷

#মুম্বই: শহরে থুড়ি দেশ জুড়ে এখন একটাই নাম ‘সঞ্জু’ ৷ প্রশংসায় মঞ্চমুখ সাধারণ দর্শ থেকে সমালোচকরাও ৷ একে রাজু হিরানির ছবি, তায় রণবীরের দুর্দান্ত অভিনয়, সেও আবার সঞ্জয় দত্তের মতো বিতর্কিত চরিত্রের বায়োপিক ৷ সবটা মিলিয়ে যেন জমে ক্ষীর ৷
কিন্তু সেই ছবিই নাকি প্রথমে সঞ্জয় দত্তকে দেখাতে ভয় পেয়েছিলেন ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানি ৷ কিন্তু কেন ? সম্প্রতি ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার স্বীকারও করে নেন সে কথা ৷ জানান, স্পেশ্যাল স্ক্রিনিংয়ের দিন সত্যিই ভয় পেয়েছিলেন তিনি ৷ কারণ যাঁকে নিয়ে গোটা সিনেমাটা তৈরি হয়েছে শুটিং চলাকালীন একবারও লোকেশনে যাননি তিনি ৷ কোন পথে, কীভাবে শুটিং চলছে কিছুই দেখেননি রিয়েল লাইফের সঞ্জু ৷ ফলে টেনশন ছিলই ৷
advertisement
স্ক্রিনিংয়ের আগে রাজকুমার ভেবেছিলেন, ছবি দেখে হয়তো মারতে আসবেন সঞ্জয় ৷ স্ক্রিনিংয়ের সময় পরিচালকের পাশে বসেই গোটা সিনেমাটি দেখেছিলেন সঞ্জয় ৷ সে সময় ছবি দেখার থেকে নাকি সঞ্জয়ের প্রতিক্রিয়া বেশি দেখছিলেন রাজু ৷ ছবি শেষ হওয়ার পর কিছু না বলে পরিচালক আর রণবীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন সঞ্জয় ৷
advertisement
advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সঞ্জয় দত্তকে ‘সঞ্জু’ দেখাতে ভয় পেয়েছিলেন পরিচালক ! কেন ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement