advertisement

Purulia News: ঝালদা থেকে ৩৩০ কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ

Last Updated:

ঝাড়খণ্ড থেকে বাংলায় পাচার হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। রাজ্যে পুলিশের এসটিএফের তৎপরতায় ঝালদা থেকে উদ্ধার হল ৩৩০ কেজি গাঁজা

+
title=

পুরুলিয়া: গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সন্ধেয় হানা দিয়ে ৩৩০ কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রবিবার পুরুলিয়ার ঝালদা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
গোপন সূত্রে খবর এসেছিল ওড়িশার সম্বলপুর থেকে গাঁজা ভর্তি একটি গাড়ি ঢুকছে ঝালদায়। সেটি আসানসোলে যাবে। ‌সেই তথ্যকে কাজে লাগিয়ে ঝালদা গোলা সড়ক পথে একটি পিকআপ ভ্যানকে দাঁড় করানো হয়। তারপর তল্লাশি শুরু করেন এসটিএফ আধিকারিকরা। আর তাতেই মেলে সাফল্য। তল্লাশিতে পিকআপ ভ্যান থেকে আনুমানিক ৩৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। পিকআপ ভ্যানের সঙ্গে ছিল আরও একটি গাড়ি। গাড়িতে থাকা মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
দুটি গাড়িতেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে, ধানবাদ ও পূর্ব বর্ধমানের কুলটি এলাকায়। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বড় কোন‌ও মাদক পাচার চক্র এর পেছনে আছে কিনা তারই তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
রাজ্যে বারংবার গাঁজা পাচারের ঘটনা ঘটছে। পাচারকারীরা একাধিক পন্থা অবলম্বন করছিল পাচারকার্য সম্পন্ন করার জন্য। যদিও গাঁজাসহ অন্যান্য মাদকের দৌরাত্ম্য রুখতে তৎপর আছে পুলিশ।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ঝালদা থেকে ৩৩০ কেজি গাঁজা উদ্ধার করল এসটিএফ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement