advertisement

Purulia News: কেন্দ্রীয়ভাবে কমিউনিটি হলের বুকিং করে আয় বাড়ানোর চেষ্টা ঝালদা পুরসভার

Last Updated:

আয় বাড়ানোর জন্য সব কমিউনিটি হলের বুকিং কেন্দ্রীয়ভাবে করার সিদ্ধান্ত নিল ঝালদা পুরসভা

+
title=

পুরুলিয়া: আয় বৃদ্ধির জন্য বড় পদক্ষেপ ঝালদা পুরসভার। ঝালদা শহরের সমস্ত কমিউনিটি হল বুক করতে হলে এবার থেকে সেই বুকিং হবে ঝালদা পুরসভার সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে। ইতিমধ্যেই এই বিষয়টি বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে আলোচনাও হয়েছে। এই বিষয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায় জানান, বিভিন্ন সময়ে সামাজিক অনুষ্ঠানের জন্য পুর এলাকার কমিউনিটি হলগুলি বুক করা হয়ে থাকে। পুরসভার তত্ত্বাবধানে এই কমিউনিটি হলগুলি চলে। তাই পুরসভার আয় বৃদ্ধের বিকল্প উৎস হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঝালদার পুরপ্রধান আরও জানান, তাঁদের পুরসভার আয়ের উৎস সেভাবে নেই। কিন্তু পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন থেকে শুরু করে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের জন্য অনেকটাই অর্থ ব্যয় করতে হয়। ফলে উন্নয়নমূলক কাজের টাকায় টান পড়ে। তাই বিকল্প আয়ের রাস্তা তৈরি করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ঝালদার মানুষ। তাঁরা জানান, পুরসভার তত্ত্বাবধানে কমিউনিটি হলের বুকিং হলে স্বচ্ছতা বজায় থাকবে, এতে উপকৃত হবে এলাকাবাসী। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকেও পুরপ্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। তাঁরাও কমিউনিটি হলের বুকিংয়ের বিষয়টিতে সমর্থন করেছেন।
ঝালদা পুরসভার এক-দুটি ওয়ার্ড ছাড়া প্রায় প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হল আছে। আর এই প্রত্যেকটি কমিউনিটি হলে বছরের বিভিন্ন সময় নানান অনুষ্ঠানে হয়ে থাকে। এলাকার মানুষদের সুবিধার্থে ও পুরসভার ভাঁড়ারের কথা চিন্তা করেই কমিউনিটি হল কেন্দ্রীয়ভাবে পুরসভার অফিসের মাধ্যমে মাধ্যমে বুকিংয়ের এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: কেন্দ্রীয়ভাবে কমিউনিটি হলের বুকিং করে আয় বাড়ানোর চেষ্টা ঝালদা পুরসভার
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement