advertisement

Purulia News : অভিনব কায়দায় জন্মদিন পালন, নজির সৃষ্টি করলেন বলরামপুরের উপপ্রধান!

Last Updated:

Purulia News : উপপ্রধানের জন্মদিন পালন নজরকারলো বলরামপুর বাসীদের , দেখুন কিভাবে পালিত হয়েছে জন্মদিন!

+
অভিনব

অভিনব জন্মদিন পালন উপপ্রধানের

পুরুলিয়া: জন্মদিন মানেই বন্ধু-বান্ধব, হৈ-হুল্লোড়, আনন্দ উৎসব। জন্মদিনের এই চিত্রটা সকলের কাছে খুবই পরিচিত। ধরা বাঁধা এই ছকের বাইরে এক অভিনব জন্মদিন পালন করল পুরুলিয়ার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারি। এলাকার শবর জনজাতিদের সঙ্গে কেক কেটে অভিনব জন্মদিন পালন করেন তিনি। এরই পাশাপাশি তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন তিনি।
শনিবার বলরামপুর ব্লকের প্রত্যন্ত পাহাড়তলীর শিরিঙ্গি গ্রামে শবর জনজাতির মানুষদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নেন তিনি। কচি-কাঁচারা সঙ্গে মেতে ওঠেন উৎসবের মেজাজে। ‌ এ বিষয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারী বলেন , তিনি তাঁর জন্মদিন শবর জনজাতির মানুষদের সঙ্গে পালন করলেন। নিজের কর্মব্যস্ততা থেকে বিরতি নিয়ে কিছুটা সময় তাদের সঙ্গে কাটালেন। এভাবে জন্মদিন পালন করে তার ভীষণই ভাল লেগেছে।
advertisement
advertisement
উপপ্রধানের এই উদ্যোগ নজর কেরেছে বলরামপুরবাসীদের। এইদিন উপপ্রধানের সঙ্গে তাঁর জন্মদিন পালনের উৎসবে বেশ কয়েকজন বন্ধু-বান্ধবও উপস্থিত ছিলেন। সমাজে পিছিয়ে পড়া জনজাতিদের মধ্যে নাম উঠে আসে শবর জনজাতির মানুষদের। ‌আজও বহু ক্ষেত্রে তারা বঞ্চিত , লাঞ্ছিত। সেই জনজাতির মানুষদের সঙ্গে নিজের জন্মদিনের মুহূর্ত কাটালেন বলরামপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান রফিক আনসারী। একপ্রকার নজির সৃষ্টি করলেন তিনি। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : অভিনব কায়দায় জন্মদিন পালন, নজির সৃষ্টি করলেন বলরামপুরের উপপ্রধান!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement