advertisement

Digha | Mocha: দিঘার এমন অবস্থা ভাবার বাইরে! যেন ফাঁকা মাঠ! মোকার প্রভাব! দেখুন ভিডিও

Last Updated:

Digha | Mocha: দিঘাকে এমন আগে দেখেছেন কী? দেখুন ভিডিওতে কী অবস্থা!

+
title=

দিঘা: তীব্র গরম ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে ছুটির দিনে কার্যত ফাঁকা দিঘা সমুদ্র সৈকত। চলতি বছরে দাবদাহার কারণে দিঘায় এমনিতেই সেভাবেই গরমে ভিড় দেখা যায়নি। তার ওপর ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস। মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে এরাজ্যে। ঘূর্ণিঝড় ‘মোকা’ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়।
শনিবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলায় শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে, রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। তবে ঘূর্ণিঝড় মোকা স্থলভাগে আছড়ে পড়ার আগেই দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বেড়েছে তাপমাত্রা। তীব্র গরমে কারণে গরমের ছুটিতে পর্যটকের সংখ্যা অনেকটাই কমেছে দিঘায়। শুধু দিঘা নয় সমুদ্র পর্যটন কেন্দ্র মন্দারমনি শংকরপুর তাজপুর সবেতেই কমেছে পর্যটকের আনাগোনা।
advertisement
advertisement
একদিকে বাড়তে থাকা তাপমাত্রা অন্যদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে দিঘায় কার্যত ফাঁকা সমুদ্র সৈকত। স্কুলে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি পড়েছে। প্রতিটি ছুটির দিনে দিঘায় সমুদ্র সৈকত জনমুখর হয়ে ওঠে এবারে তার যেন ব্যতিক্রমী চিত্র ফুটে উঠল। প্রখর রোদ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণে পর্যটকেরা দিঘা বিমুখ। সপ্তাহ শেষে কিছু পর্যটকে দেখা পাওয়া গেলেও অন্যান্য দিন পর্যটকের দেখা নেই দিঘায়। হলে সমস্যায় পড়েছেন দিঘায় ব্যবসায়ীরা। দিঘার সৈকত সরণীর ধারে এক দোকানদার জানান, ‘ঘূর্ণিঝড় এলেই তাদের মনে আতঙ্ক গ্রাস করে। আর ঘূর্ণিঝড়ের কারণেই দিঘা পর্যটক কম আসে। এবছর গরমও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে সেভাবে পর্যটকেরা আসেননি, শেষবার ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যটকের অভাবে বিক্রি বাটা কম তার ওপর আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস!’
advertisement
এ বিষয়ে দিঘা শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, দিঘায় গরমের ছুটিতে পর্যটকের সংখ্যা দিন দিন কমছে। তার ওপর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সপ্তাহ শেষে শনি রবিবার বাদেও সপ্তাহের মাঝে সরকারি ছুটির দিনগুলিতে দিঘায় পর্যটকেরা আসতেন। কিন্তু এবার শনি রবিবার কিছু পর্যটকের দেখা মিললেও সপ্তাহের অন্যান্য দিন পর্যটকেরা দিঘায় আসছেন না। অন্যদিকে পূর্বমেদিনীপুর জেলা প্রশাসন বিগত আমফান ও ইয়াসের থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই মোকা ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha | Mocha: দিঘার এমন অবস্থা ভাবার বাইরে! যেন ফাঁকা মাঠ! মোকার প্রভাব! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement