advertisement

Bardhaman News: বেহাল জল নিকাশি ব্যবস্থা বিক্ষোভ বর্ধমানে! জানুন

Last Updated:

Bardhaman News: নিয়মিত এলাকার নর্দমা সাফাই হয়না।।ফলে জঞ্জাল জমে নর্দমা থেকে জল উপচে পড়ছে। দূষিত জল রাস্তায় এসে পড়ছে। রোগ ছড়াচ্ছে এলাকায়

+
স্থানীয়দের

স্থানীয়দের কথায় ২০১১ সাল থেকে হয়নি সমস্যার সমাধান 

পূর্ব বর্ধমান:  নিয়মিত পরিষ্কার হয় না নর্দমা, আর যার জেরে নর্দমার দূষিত জল উপছে পড়ছে এলাকায়, ছড়াচ্ছে দূষণ। স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। তাই এবার বাধ্য হয়ে বিক্ষোভে নামল বর্ধমান শহরের নীলপুর এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্ধমান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নীলপুর মধ্য পাড়া এলাকার বাসিন্দারা নর্দমা পরিষ্কারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ , নিয়মিত এলাকার নর্দমা সাফাই হয়না।।ফলে জঞ্জাল জমে নর্দমা থেকে জল উপচে পড়ছে। দূষিত জল রাস্তায় এসে পড়ছে। রোগ ছড়াচ্ছে এলাকায়। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুভাষ বাবু জানান ,
নর্দমার মুখ বন্ধ হয়ে যাওয়ার জেরে তার বাড়ির দাওয়ায় নোংরা জল উঠে যাচ্ছে। এমনকি জল উঠছে পড়ে যাতায়াতেরও সমস্যা হয়। পেশায় অধ্যাপক সুভাষ বাবু আরো বলেন, রাস্তায় নোংরা জল থাকার জেরে তিনি যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়ান তাদের বাড়িতে আসতেও অসুবিধা হয়।
স্থানীয় মানুষজনের আরো অভিযোগ ২০১১ সাল থেকে বারংবার দরখাস্ত দিয়েও এই সমস্যার কোনরকম কোন সমাধান হয়নি।
advertisement
advertisement
এমতঅবস্থায় অবিলম্বে জল নিকাশি সমস্যার সমাধান চাইছেন স্থানীয় এলাকার মানুষজন।অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তারা। যদিও এই পুরো ঘটনায় এলকার কাউন্সিলর কোনও রকম মন্তব্য করতে চাননি।
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: বেহাল জল নিকাশি ব্যবস্থা বিক্ষোভ বর্ধমানে! জানুন
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement