advertisement

Purba Bardhaman News: টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত আদিবাসী শ্রমিকের দেহ

Last Updated:

টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত শ্রমিকের দেহ। প্রশাসনের সাহায্যের আশায় বসে আদিবাসী মহিলার পরিবার। আবারও ভিন রাজ্যে গিয়ে করুন পরিণতি পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে গিয়েছিলেন কাজের আশায় দু পয়সা রোজগার করতে।

+
title=

#পূর্ব বর্ধমান : টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত শ্রমিকের দেহ। প্রশাসনের সাহায্যের আশায় বসে আদিবাসী মহিলার পরিবার। আবারও ভিন রাজ্যে গিয়ে করুন পরিণতি পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে গিয়েছিলেন কাজের আশায় দু পয়সা রোজগার করতে। কিন্তু সেখানে গিয়ে মর্মান্তিক পরিণতি। সাপের কাপড়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিক সোনামণি সরেনের। তামিলনাড়ুতে গিয়েছিলেন ভাতারের কুলনগর গ্রামের আদিবাসী মহিলা সোনামণি সরেন। সেখানেই সাপের কামড়ে মৃতু হয়েছে সোনামনির।
শোকের ছায়া দরিদ্র আদিবাসী মহিলার পরিবারে। তবে আর্থিক অবস্থা এতটাই করুন যে সুদূর দক্ষিণ ভারত থেকে দেহ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বাড়িতে। স্থানীয়রা কিছু সাহায্য করেছে বটে , তবে তা যথেষ্ট নয়। তাই প্রশাসনের সাহায্যের আসায় বসে আছেন সোনামণি সরেনের পরিবার। বাড়িতে দুই ছেলে মেয়েকে রেখে সংসার চালানোর দায়ে তামিলনাড়ুতে গিয়েছিলেন এই সোনামণি। সেখানেই একটি অপরিচ্ছন্ন ঘরে থাকতেন তিনি। সেখানেই সাপে কামরায় তাকে।
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার চালু হতেই গুসকরার শিবিরে উপচে পড়া ভিড়!
এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সোনামণিকে। সোনামণির মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে। মৃতদেহ অনার চেষ্টা শুরু করে পরিবারের সদস্যরা। তবে আর্থিক ভাবে সচ্ছল না হওয়ায় মৃত দেহ আনতে বিপাকে পড়তে হয় তাঁদের। আর এরই মধ্যে স্থানীয়রা বাড়িয়ে দেন সাহায্যের হাত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের
এদিকে খবর পেয়ে ওই আদিবাসী পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান বর্ধমান জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তা। অন্যদিকে মৃতের পরিবারের সদস্যের সঙ্গে ফোনে যোগাযোগ করেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সাংসদের নির্দেশেই জেলা সভাপতি সেই মৃত পরিবারকে আর্থিক সাহায্যও করেছে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: টাকার অভাবে ঘরে ফিরছে না ভিন রাজ্যে গিয়ে মৃত আদিবাসী শ্রমিকের দেহ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement