advertisement

#EgiyeBangla: বাংলার আবাস যোজনায় ১ হাজার পরিবার পেয়েছে বাড়ি, রাজ্য সরকারের উদ্যোগে খুশি মানুষ

Last Updated:

ভাঙাচোরা-মাটির ঘর। বৃষ্টিতে হয়রানি। টিনের চালার নীচে কোনওরকমে দিন গুজরান। দিন আনি দিন খাই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

#কলকাতা: ভাঙাচোরা-মাটির ঘর। বৃষ্টিতে হয়রানি। টিনের চালার নীচে কোনওরকমে দিন গুজরান। দিন আনি দিন খাই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে ১ হাজার পরিবার পেয়েছে পাকা বাড়ির ঠিকানা। সৌজন্যে বাংলার আবাস যোজনা প্রকল্প।
মাথা গোঁজার পাকা ঠাঁই। নিজের নামের একটা বাড়ি। শোয়ার ঘর। রান্নার ঘর। বিশাখা, শ্যামা, অজিত, বাসন্তীরা এসব স্বপ্নে ভাবতেন। স্বপ্ন সত্যি হবে, এতটা হয়তো ভাবেননি। দিন আনি দিন খাই পরিবারগুলোকে ভরসা যুগিয়েছে রাজ্য সরকার। বাংলার আবাস যোজনা প্রকল্পে শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে এক হাজার পরিবার পেয়েছে পাকাপাকি একটা আস্তানা।
advertisement
advertisement
বাংলার আবাস যোজনায় বাড়ি
---------------------------
- ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য
- ৪ কিস্তিতে ১ হাজার পরিবারকে টাকা
- প্রথম কিস্তিতে ৫০ হাজার টাকা
advertisement
- দ্বিতীয় কিস্তিতে ৪০ হাজার টাকা
- তৃতীয় কিস্তিতে ২০ হাজার টাকা
- চতুর্থ কিস্তিতে ১০ হাজার টাকা
সরকারি আর্থিক সাহায্যের সঙ্গেই নিজেদের কিছু জমানো টাকাও বাড়ি তৈরিতে দিয়েছে ওই এক হাজার পরিবার। বাড়ি রং করা বা অন্য ক্ষেত্রে তাঁদের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
দু'টি বেডরুম। কিচেন। বারান্দা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি ফাঁসিদেওয়ার ১ হাজার পরিবার।
এছাড়াও সংখ্যালঘুদের জন্য বিশেষ সুবিধায় বাড়ি তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাকাপাকিভাবে দূর হয়েছে যন্ত্রণা। ভাল রেখেছে রাজ্য সরকার। হাসছেন ফাঁসিদেওয়ার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
#EgiyeBangla: বাংলার আবাস যোজনায় ১ হাজার পরিবার পেয়েছে বাড়ি, রাজ্য সরকারের উদ্যোগে খুশি মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement