advertisement

কেন শ্রাবণ মাসেই হয় দেবাদিদেব মহাদেবের পুজো ? জেনে নিন এর প্রকৃত কারণ

Last Updated:

শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই ৷ শ্রাবণ মাসে শিবের পুজো করার পিছনে রয়েছে অন্য কারণ...

#কলকাতা: শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময় ৷ শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকেই ৷ নিজের সংসার, সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাসভর ৷ কথায় বলে দেবাদিদেব মহাদেব ৷ অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব ! সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূরণ হবে ৷ শান্তি মিলবে জীবনে ৷
পুরাণ মতে এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব ৷ বিষ পানের ফলে তাঁর সারা শরীর নীল হয়ে যায় ৷ সেই কারণেই তাঁর মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয় ৷ শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয় ৷ তবে যে হেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারেই বিশেষ পুজো হয় ৷ শ্রাবণ মাসের ৪টি বা ৫টি সোমবার ধূমধাম করে পুজো করা হয় ৷ প্রচলিত বিশ্বাস শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা ৷
advertisement
শিবের পুজোয় কোনও জাতি বা লিঙ্গের বিভেদ নেই ৷ পুরুষ ও মহিলা সমানভাবে পুজো করে মহাদেবকে ৷ প্রচলিত মতে শিবের মতো স্বামীর কামনা করেন মহিলারা ৷ তাই অবিবাহিত মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই শিবের মতো 'বরের' আশায় এই পুজো করে থাকেন ! অন্যদিকে পুরুষরাও নিজেদের সুখ সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন ৷
advertisement
advertisement
তবে শ্রাবণে শিব পুজোর পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যখ্যা রয়েছে ৷ শিব মানেই সৃষ্টি ৷ শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি ৷ বপন, কর্ষণের জন্য আদর্শ সময় ৷ একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস অন্যদিকে পশুপাখিদের মিলনের সময় এই মাস ৷ সেই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে ৷ শিব সৃষ্টির প্রতীক ৷ তাই এই মাসে তিনি পূজিত হন ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
কেন শ্রাবণ মাসেই হয় দেবাদিদেব মহাদেবের পুজো ? জেনে নিন এর প্রকৃত কারণ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement