advertisement

Brother Gifts Wax Statue of Father: দেখুন ভাইরাল ভিডিও! বোনের বিয়েতে মোমের 'বাবা' উপহার দিল ভাই!

Last Updated:

Viral Wedding Video: বোনের বিয়েতে এক ভাই তাঁদের বাবার মোমের মূর্তি দিয়ে অবাক করে দিয়েছে সকলকে।

Brother Gifts Father's Wax Statue to Sister
Brother Gifts Father's Wax Statue to Sister
Brother Gifts Father's Wax Statue: ‘বিগ ডে’! বিয়েকে অনেকেই এই নামে ডেকে থাকেন। অনেকের কাছেই নিজের বিয়ের দিনটি সত্যিই জীবনের অন্যতম বিশেষ উপলক্ষ্য হয়ে ওঠে। প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে আনন্দ উদযাপনে কাটানো দিন আর প্রিয়জনদের দেওয়া উপহার এই দিনটিকে জীবনের স্মরণীয় মুহূর্ত করে তোলে। তবে, সবসময়ই যে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ সশরীরে উপস্থিত থাকতে পারেন এমন নয়। এই পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছেন, তাঁরা শারীরিকভাবে আনন্দ আয়োজনে উপস্থিত থাকতে পারেন না ঠিকই, কিন্তু যদি তাঁরা এসে উপস্থিত হন?
advertisement
বোনের বিয়েতে এক ভাই তাঁদের বাবার মোমের মূর্তি দিয়ে অবাক করে দিয়েছে সকলকে। মূর্তিটি বিয়ের মঞ্চে প্রবেশ করলে সবাই হতবাক হয়ে যান। শেরওয়ানিতে কনের প্রয়াত বাবার মোমের মূর্তিটিকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরা।
advertisement
ভিডিওটি তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের। শুধু ইউটিউবে নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটি ভাইরাল হয়েছে।
এই ভিডিওটি প্রথম ইউটিউবে আপলোড করা হয়। সেখানে এটি লক্ষ লক্ষ মানুষ দেখেন৷ পরে এই ক্লিপ ফেসবুক ও ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়। মন্তব্য বিভাগে বহু মানুষ নিজেদের নানাবিধ মতামত জানিয়েছেন।
advertisement
অনেকে বলেছেন, ভাইয়ের কাছ থেকে পাওয়া বোনের সেরা উপহার। অনেকেই আবার বলেছেন মৃতদের মৃতই থাকতে দেওয়া উচিত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Brother Gifts Wax Statue of Father: দেখুন ভাইরাল ভিডিও! বোনের বিয়েতে মোমের 'বাবা' উপহার দিল ভাই!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement