advertisement

Viral: সাজানো পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে একটি বার্তা, খুব কম মানুষই ধরতে পেরেছেন! আপনি পারবেন?

Last Updated:

Viral: অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।

ধরতে পারবেন এই বার্তা?
ধরতে পারবেন এই বার্তা?
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নেটিজেনদের মধ্যে বেশ রহস্যও ছড়িয়ে দিয়েছে। আর তা সকলের দৃষ্টিও আকর্ষণ করেছে। ছবিটিতে কী দেখা যাচ্ছে, সেটাই প্রথমে দেখে নেওয়া যাক। টিকটকে ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে এক জায়গায় জড়ো করে রাখা বিভিন্ন মাপের এবং ভিন্ন ভিন্ন আকারের পাথর। কিন্তু সাজানো এই পাথরের স্তূপেই লুকিয়ে রয়েছে একটি বার্তা। আর সেটা খুঁজে বার করাই আজকের চ্যালেঞ্জ। কেউ কেউ এক নিমেষেই হয়তো বুঝে ফেলবেন বার্তাটি। আর কেউ বা বুঝতে পারবেন না।
advertisement
advertisement
যাইহোক চ্যালেঞ্জটা সহজ হবে না, এটা আলাদা করে বলে দিতে হবে না। দেখা কি গেল বার্তাটি। আর যদি না-ও পাওয়া যায়, তাহলেও অসুবিধা নেই। আরও একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করা যাক। এই বার্তাটি যদি এখনও না বোঝা যায়, তাহলে আমরাই বলে দিচ্ছি সঠিক উত্তরটা। আসলে ওই পাথরের মধ্যে লেখা রয়েছে ‘দ্য স্টোনস উইল ক্রাই আউট’।
advertisement
এই সেই বার্তা এই সেই বার্তা
যদিও নেটিজেনরা জানাচ্ছেন যে, সকলে কিন্তু মেসেজটা দেখতে পাননি। অনেকে অন্য কিছু দেখছেন। কেউ কেউ আবার বলছেন যে, খুব দ্রুত চোখের পাতা ফেললে চট করে ওই মেসেজটা চোখে পড়বে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: সাজানো পাথরের স্তূপের মধ্যে লুকিয়ে একটি বার্তা, খুব কম মানুষই ধরতে পেরেছেন! আপনি পারবেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement