advertisement

মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল

Last Updated:

সম্প্রতি রাজস্থানের জালোরের এক বিয়ের অনুষ্ঠানে পাত্রের নেওয়া সিদ্ধান্ত গোটা বিয়েকে সমাজে আলোচনায় পরিণত করেছে।

মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল
মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল
জালোর, রাজস্থান: আমাদের দেশে বহু যুগ ধরেই যৌতুকের কুপ্রথা চলে আসছে। এই প্রথা অনেকের কাছেই লোভনীয়, এই লোভনীয় প্রথার কারণে, বাবা-মায়েরা তাঁদের মেয়ের জন্মের পর থেকেই অর্থ সঞ্চয় করতে শুরু করেন। মেয়ে শিক্ষিত হোক বা না হোক বা চাকরি পাক বা না পাক, ছেলের বাবা-মা-কে তাদের দাবি অনুযায়ী যৌতুক দিতে হয়। কিন্তু সম্প্রতি রাজস্থানের জালোরের এক বিয়ের অনুষ্ঠানে পাত্রের নেওয়া সিদ্ধান্ত গোটা বিয়েকে সমাজে আলোচনায় পরিণত করেছে।
ভারতের অনেক রাজ্যে এখনও যৌতুক প্রথা চালু রয়েছে। মানুষ একে খারাপ বললেও অনেক জায়গায় এখনও যৌতুক দেওয়া হয় এবং নেওয়া হয়। অনেকক্ষেত্রে যৌতুকের নিয়মকে বিয়ের নিয়মের সঙ্গেও মিলিয়ে দেওয়া হয়। মেয়ের বিয়েতে অনেক মানুষই তার সারা জীবনের সম্পদ পাত্রের পরিবারের হাতে তুলে দেয়। তাঁদের মেয়েকে শ্বশুরবাড়িতে সুখে রাখা হবে এই আশা নিয়েই এমনটা করেন বাবা-মায়েরা। বিকানেরের হুকুম সিং সোধাও একই রকমের পরিকল্পনা করেন। তবে মেয়ের আশীর্বাদে নগদ টাকা দেওয়ার সময়ে বর যা সিদ্ধান্ত নেয়, তা দেখে কন্যার বাবার চোখে জল চলে আসে !
advertisement
advertisement
তথ্য অনুযায়ী, হুকম সিংয়ের মেয়ের সঙ্গে সাংদোয়ার বাসিন্দা ডাক্তার পর্বত সিংয়ের ছেলের বিয়ে ঠিক হয়। বাগদানে ওই মেয়ের বাবাও অন্যদের মতো বরকে নগদ ১১ লক্ষ ২১ হাজার টাকা যৌতুক দেন। সবার সামনে নগদ টাকা দেওয়া হলে পাত্র মাত্র এক টাকা হাতে তুলে বাকিটা নারকেল-সহ ফেরত দেন।
advertisement
পাত্রের এই পদক্ষেপ এই বিয়েকে একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছে। বর্তমান সময়েও এমন অনেক ঘটনা সামনে আসছে যেখানে যৌতুকের জন্য মেয়েদের হয়রানি করা হয়। সেখানে এই পাত্রের এমন পদক্ষেপ সকলকেই হতবাক করে দিয়েছে। বরের বাবাও তাঁর ছেলের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন। এখন রাজস্থানে যৌতুক সম্পর্কে মানুষের ধারণার পরিবর্তন হচ্ছে। এর আগে, জৈতপুর থেকেও একই রকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল, যেখানে পাত্র ১১ লক্ষ টাকা ফেরত দেন এবং মাত্র এক টাকা নিয়ে বিয়ে করেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ১ টাকা পণ ! মেয়ের বিয়ে দিতে গিয়ে কেঁদে ফেললেন গরিব বাবা, দেশবাসীরও চোখ ছলছল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement