advertisement

Food Delivery Agent: ‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া!

Last Updated:

এর আগেই অভিযোগ উঠেছিল ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার আগে পার্সেল খুলে খাবার খেয়ে ফেলেছেন ডেলিভারি এজেন্ট। এবার সেই অভিযোগের পারদ চড়ল আরও এক মাত্রা।

‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া! (Representative Image)
‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া! (Representative Image)
দুয়ারে খাবার— এমন ধারণার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই পরিচিত মানুষ। নিজের হাতে রান্না করার ঝামেলা নেই, নেই বাইরে বেরিয়ে রেস্তোরাঁয় যাওয়ার তাড়া। বরং সে সব করবে অন্য কেউ। ফুড ডেলিভারি সংস্থার কল্যাণে মনের মতো খাবার পৌঁছে যাবে বাড়িতে।
কিন্তু গোল বাঁধছে অন্যত্র। এর আগেই অভিযোগ উঠেছিল ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার আগে পার্সেল খুলে খাবার খেয়ে ফেলেছেন ডেলিভারি এজেন্ট। এবার সেই অভিযোগের পারদ চড়ল আরও এক মাত্রা। ভারতে নয়, বরং এবার অভিযোগ উঠেছে আমেরিকায়। সেখানে ডেলিভারি এজেন্ট এতটাই সাহসী যে গ্রাহককে সরাসরি কুঁড়ে বলে দেগে দিতেও পিছ-পা হননি তিনি।
advertisement
জানা গিয়েছে, Reddit-এর এক ব্যবহারকারী ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা। সেখানে তিনি পোস্ট করেছেন একটি চ্যাটের স্ক্রিনশট। তাতেই বোঝা যাচ্ছে ডেলিভারি এজেন্ট ক্রেতার খাবার খাওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন তো বটেই, উপরন্তু ক্রেতাকেই নিষ্কর্মা বলে দুষেছেন, কারণ তিনি নিজে খাবার কিনতে বেরোননি।
advertisement
advertisement
আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা DoorDash থেকে খাবার অর্ডার করেছিলেন @dmfuller নামে এক গ্রাহক। তাঁর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গিয়েছে, ওই গ্রাহক ডেলিভারি এজেন্টকে বার্তা পাঠিয়ে লিখেছেন, বিধিভঙ্গের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হতে পারে।
উত্তরে এজেন্ট সাফ জানিয়েছেন, ‘আপনি এটা প্রমাণই করতে পারবেন না, বন্ধু। আপনি এবং আপনার বাচ্চারাই এই খাবার খেয়েছেন।’
advertisement
এরপর গ্রাহক দাবি করেন, আবাসনের সিসি ক্যামেরা থেকেই প্রমাণ হয়ে যাবে এজেন্ট সেখানে ঢোকেননি। তখন এজেন্ট আরও শান্ত গলায় বলেন, ‘আমি আপনার মতো বোকা নই। আপনিও যদি এমন আলসে বাবা না হতেন তাহলে আপনার বাচ্চাদের খাবার নিজেই আনতে যেতেন, অন্যদের উপর ভরসা করতেন না সে কখন এসে খাবার দিয়ে যাবে।’
advertisement
এমনকী একেবারে শেষে ওই এজেন্ট জানান, অর্ডার করা খাবারের স্বাদ দারুণ ছিল।
এমন ঘটনার কথা জানতে পেরে কার্যত হতবাক গোটা দুনিয়া। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই ব্যক্তি নিশ্চয়ই এর আগে অন্য গ্রাহকের সঙ্গেও এমন করেছেন। এর চাকরি যাওয়া উচিত। কেউ আবার লিখেছেন, কী করে ওই এজেন্ট কাউকে অলস বলতে পারেন! খাবার পৌঁছে দেওয়াই তো ওঁর পেশা।
advertisement
যদিও অনেকে এই কথোপকথনের মধ্যে দারুণ মজাও খুঁজে পেয়েছেন। তাঁরা ওই এজেন্টের সাহসের প্রশংসাও করেছেন অন্যভাবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Food Delivery Agent: ‘আপনি এতটা আলসে না হলে, নিজের খাবার নিজেই নিয়ে আসতে পারতেন’! ডেলিভারি এজেন্টের মেসেজে হতভম্ব দুনিয়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement