advertisement

Viral Father Daughter Video: এক হাতে ধরা স্কুটারের হ্যান্ডেল, অন্য হাত আগলে রেখেছে একরত্তি মেয়েকে...বাবার স্কুটার চালানোর ভিডিও ভাইরাল

Last Updated:

স্নেহ বলতেই আমরা বুঝি মা! কিন্তু বাবার ভালবাসা হয়তো নীরব, কিন্তু গভীরতা কোনও অংশে কম নয়। সদ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যা নেটিজেনদের গভীরভাবে নাড়া দিয়েছে! স্পষ্ট করে তুলেছে বাবা–মেয়ের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ব ও ভালবাসা!

One Hand On The Handle, Other Clutching His Child: Man's Scooter Ride Goes Viral

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ট্রাফিক ভিড়ের মধ্যে দিয়ে স্কুটার চালাচ্ছেন— তাঁর এক হাতে ধরা স্কুটারের হ্যান্ডেল, অন্য হাতে শক্ত করে ধরে রেখেছেন তাঁর ছোট্ট মেয়েকে। মেয়েটি সম্ভবত ঘুমাচ্ছে। বাবার পিছনে থাকা অন্য একটি দু’চাকার গাড়ি থেকে কোনও এক যাত্রী এই মর্মস্পর্শী ভিডিওটি তোলেন! ভিডিওটি নিতান্তই সাদামাটা, নেই কোনও নাটকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাজানো আবেগ; আছে শুধু বিশ্বাস, যত্ন আর স্বাভাবিক সুরক্ষাবোধের এক ক্ষণিক ঝলক। এই সারল্যের কারণেই নেটিজেনদের মন ছুঁয়ে যায় ভিডিওটি।
advertisement
advertisement
advertisement
ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি! কমেন্ট বক্স ভরে উঠেছে নানা মন্তব্যে! এক ইউজার লিখেছেন, “বাবারা নীরব যোদ্ধা”…একজন মন্তব্য করেছেন, ” বাবা–মায়ের ত্যাগ নিয়ে আলোচনা হয় না, তার মূল্যও সঠিকভাবে মাপা যায় না।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Father Daughter Video: এক হাতে ধরা স্কুটারের হ্যান্ডেল, অন্য হাত আগলে রেখেছে একরত্তি মেয়েকে...বাবার স্কুটার চালানোর ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement