advertisement

জলের বিশাল কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে উঠছে! আতঙ্কে অস্থির সবাই...ভিডিও দেখলে আপনিও বিস্মিত হবেন!

Last Updated:

কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

+
মিনাখাঁয়

মিনাখাঁয় জলঘূর্ণি  

উত্তর ২৪ পরগণা: জলের কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে, মিনাখাঁয় দৃশ্য দেখে আতঙ্কে এলাকার মানুষ। মিনাখার চৈতল নেরুলী এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দেখা যায়, একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে। ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলী পাকিয়ে আরও উপরে উঠতে থাকে, যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায়।
এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো — গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি। কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে ভয় পান, আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়।
advertisement
advertisement
গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি, তবে এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত রায় বলেন, \”গরমে জলাশয়ের জলীয়বাষ্প উপরে উঠে নিম্নচাপ তৈরি করে। এই নিম্নচাপে চারপাশের বায়ু ছুটে এসে ঘূর্ণায়মান আকার নেয়। ঘূর্ণনের কারণে এই বাতাস ঘুরতে ঘুরতে শক্তিশালী ঝড়ে পরিণত হয় যা ঝোড়ো হাওয়া ও জলের তাণ্ডব ঘটাতে পারে।\”
advertisement
লোকজন প্রথমে বোঝে না কী হচ্ছে। কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে, কেউ দৌড়ে মাঠে, কেউ আবার মোবাইল তুলে ক্যামেরা অন করে—কাঁপা হাতে, কাঁপা হৃদয়ে। বৃদ্ধ-মহিলা-শিশু—সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে। শিশুরা কাঁদছে, গবাদি পশু দিশেহারা হয়ে ছুটছে, গাছের পাতা ঝরে পড়ছে এক ভয়াল শব্দে। টর্নেডোটি ছিল ক্ষণিকের—মাত্র কয়েক মিনিট। কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল হৃদয়ের গভীরে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জলের বিশাল কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে উঠছে! আতঙ্কে অস্থির সবাই...ভিডিও দেখলে আপনিও বিস্মিত হবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement