গাছের ওপর ওটা কী? কী খাওয়ার লোভে সোজা দাঁড়িয়ে বিশাল সাপ! ভয়ঙ্কর ভিডিও
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Snake Video- এই ভিডিওতে আপনি এমন একটি অজগর সাপ দেখতে পাবেন যার আকার দেখে আপনার বিশ্বাস হবে না। এই অজগরকে দেখে সোশ্যাল মিডিয়ায় আতঙ্কিত অনেকে। এই ভিডিওটি দেখার পর আপনিও ভয় পেতে পারেন।
কলকাতা: অ্যানাকোন্ডা সিনেমার কথা মনে আছে তো? বিশাল সাপদের নিয়ে এক ভয়ের জগৎ তৈরি করা হয়েছিল ওই সিনেমায়। ওই ছবিটি দেখার সময় অনেকেই ভয় পেয়েছিলেন। আর সেই ভয় ছিল সাপগুলির আকার দেখে। ভিএফএক্স দিয়ে তৈরি করা হয়েছিল বড় বড় সাপ। কিন্তু এবার একটি ভাইরাল ভিডিও আপনাকে আবার ওই সিনেমার কথা মনে করিয়ে দেবে।
এই ভিডিওতে আপনি এমন একটি অজগর সাপ দেখতে পাবেন যার আকার দেখে আপনার বিশ্বাস হবে না। এই অজগরকে দেখে সোশ্যাল মিডিয়ায় আতঙ্কিত অনেকে। এই ভিডিওটি দেখার পর আপনিও ভয় পেতে পারেন। পাইথন এমন একটি প্রাণী যার আকার এমনিতেই বেশ বড়। ইনস্টাগ্রামে তারিক পাঠানের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিও দেখে আপনি হয়তো অবাক হবেন। কারণ এই অজগর আকারে বিশাল।
advertisement
আরও পড়ুন- পঞ্চম দিনে মেলবোর্নে ম্যাচ জিতবে ভারত! রোহিত-কোহলিদের কাঁধে বিরাট দায়িত্ব!
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটি গাছে ওঠার চেষ্টা করছে। আর সেই চেষ্টা করতে গিয়ে সাপটি সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। কুণ্ডলী পাকিয়ে গাছের দিকে উঠতে শুরু করে সেই সাপ। অজগরটি এত বড় যে সেটির অন্য প্রান্ত শেষ পর্যন্ত দেখা যায় না। ভিডিওটি শেয়ার করতে গিয়ে তারিক পাঠান লিখেছেন, এই বিশালাকার অজগরটিকে আদরি গ্রামে দেখা গেছে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- মনমোহন সিংয়ের সেই মেসেজ…! সৌরভের মুখে পুরনো গল্প, জানেন না বহু মানুষ
এই বিশালাকার অজগর দেখার পর অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। এত বড় পাইথন কোথা থেকে এল? প্রশ্ন অনেকের। কেউ কেউ এই গ্রাম সম্পর্কে জানতে চান। তাঁরা জিজ্ঞাসা করছেন, এই গ্রামটি কোথায়? অনেকে আবার বলছেন, অবিলম্বে এই সাপটিকে ধরে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2024 4:43 PM IST











