advertisement

R.M.S Titanic: টাইটানিকের ১১১ বছরের পুরনো মেন‍্যু ভাইরাল! বিলাসী জাহাজে যাত্রীদের যা খাওয়ানো হয়েছিল ভাবতে পারবেন না!

Last Updated:

R.M.S Titanic: টাইটানিক ঘিরে অনেক প্রশ্ন মানুষের মনে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে সবচেয়ে বিলাসবহুল জাহাজটিতে যাত্রীদের খাবারের মেন্যুতে কী কী পরিবেশন করা হয়েছিল?

টাইটানিকের ১১১ বছরের পুরনো মেন‍্যু ভাইরাল!
টাইটানিকের ১১১ বছরের পুরনো মেন‍্যু ভাইরাল!
আরএমএস টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর পরেও তা নিয়ে কৌতূহলের সীমা নেই। টাইটানিক ঘিরে অনেক প্রশ্ন মানুষের মনে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে সবচেয়ে বিলাসবহুল জাহাজটিতে যাত্রীদের খাবারের মেন্যুতে কী কী পরিবেশন করা হয়েছিল? টাইটানিকের ডুবে যাওয়ার ১১১ তম বার্ষিকী উপলক্ষে, Taste Atlas নামক একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম পেজ জাহাজের বিভিন্ন ক্লাসে পরিবেশিত মেনুর ছবি শেয়ার করেছে।
চিকেন থেকে বেকড ফিশ, স্প্রিং ল্যাম্ব থেকে মটন এবং রোস্ট টার্কি থেকে পুডিং পর্যন্ত, টাইটানিক তার যাত্রীদের জন্য দুর্দান্ত খাবারের আয়েজন করেছিল। ডেজার্টের জন্য দ্বিতীয় শ্রেণির যাত্রীদের মধ্যে পুডিং ছিল হট ফেভারিট। Taste Atlas পোস্টিটিতে জানিয়েছে যে তিনটি শ্রেণির মেনুর মধ্যে একটি দৃশ্যমান পার্থক্য দেখা গিয়েছে।
advertisement
advertisement
প্রথম শ্রেণির যাত্রীদের জন্য মেনু ছিল এলাহি। ব্রিল, কর্নড বিফ, সবজি, ডাম্পলিংস, গ্রিলড মটন, কাস্টার্ড পুডিং, চিংড়ি, নরওয়েজিয়ান অ্যাঙ্কোভিস এবং বিভিন্ন ধরণের চিজের আইটেম পরিবেশন করা হয়েছিল। অন্যদিকে, তৃতীয় শ্রেণির প্রাতঃরাশ এবং রাতের খাবার ছিল সীমিত। সেখানে শুধুমাত্র ওটমিল পোরিজ এবং দুধ, স্মোকড হেরিংস, জ্যাকেট আলু, হ্যাম এবং ডিম, ব্রেড ও মাখন, মার্মালেড এবং সুইডিশ রুটি ছিল।
advertisement
View this post on Instagram

A post shared by TasteAtlas (@tasteatlas)

advertisement
যে শ্রেণিরই খাবারই হোক না কেন, টাইটানিকের খাবারের মান ছিল উচ্চ পর্যায়ের । Taste Atlas পোস্টে লিখেছে ‘ ১৫ এপ্রিল, ১৯১২ তারিখে টাইটানিক তার প্রথম সমুদ্রযাত্রার সময় উত্তর আটলান্টিকে ডুবে যাওয়ার ১১১ বছর পূর্ণ হয়। টাইটানিক ছিল সবচেয়ে বিলাসবহুল জাহাজ এবং জাহাজে যাত্রীদের মুগ্ধ করতে খাবার ব‍্যবস্থার একটা বড় ভূমিকা ছিল।"
advertisement
পোস্টটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ জাহাজের ডাইনিং রুমের জাঁকজমক দেখে বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার বিভিন্ন শ্রেণির খাবারের পার্থক্যের বিষয় নিয়ে মন্তব্য করেছেন।
advertisement
আরএমএস টাইটানিক ছিল একটি ব্রিটিশ যাত্রীবাহি জাহাজ যা সাউদাম্পটন থেকে নিউইয়র্ক সিটিতে প্রথম সমুদ্রযাত্রার সময় ১২ এপ্রিল, ১৯১২ উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এই বিপর্যয়ের ফলে ১৫০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক সামুদ্রিক বিপর্যয়গুলির মধ্যে একটি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
R.M.S Titanic: টাইটানিকের ১১১ বছরের পুরনো মেন‍্যু ভাইরাল! বিলাসী জাহাজে যাত্রীদের যা খাওয়ানো হয়েছিল ভাবতে পারবেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement