advertisement

Optical Illusion: একটা ঘোড়ার লেজ নেই, খুঁজে দিতে পারবেন তাকে বাকি ঘোড়ার ভিড়ে ৫ সেকেন্ডের মধ্যে?

Last Updated:

Optical Illusion Photo: আমাদের খুঁজে বের করতে হবে একটা লেজকাটা ঘোড়াকে, তাও আবার মাত্র ৫ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।

একটা ঘোড়ার লেজ নেই, খুঁজে দিতে পারবেন তাকে বাকি ঘোড়ার ভিড়ে ৫ সেকেন্ডের মধ্যে?
একটা ঘোড়ার লেজ নেই, খুঁজে দিতে পারবেন তাকে বাকি ঘোড়ার ভিড়ে ৫ সেকেন্ডের মধ্যে?
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় সাদা-কালো রঙের মধ্যে এক লেজকাটা ঘোড়া এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না, ছবিতে আমরা দেখছি খোপের মধ্যে রাশি রাশি কালো ঘোড়া, তাদের আদলও একই রকম- এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা লেজকাটা ঘোড়াকে, তাও আবার মাত্র ৫ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
advertisement
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই লেজকাটা ঘোড়া। চোখ রাখতে হবে ছবির নীচ থেকে উপরে তিন নম্বর সারিতে, বাঁ-দিক থেকে ঠিক তিন নম্বর ঘোড়ার লেজ নেই, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: একটা ঘোড়ার লেজ নেই, খুঁজে দিতে পারবেন তাকে বাকি ঘোড়ার ভিড়ে ৫ সেকেন্ডের মধ্যে?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement