advertisement

Optical Illusion: ছবিতে কী দেখছেন? সাপ? আরেকবার দেখুন; অপটিক্যাল ইলিউশন আপনার চরিত্র নিয়ে যা বলবে তা নিজেও হয়তো জানেন না!

Last Updated:

আপাতদৃষ্টিতে দেখলে সেভাবে রহস্যজনক কিছু খুঁজে পাওয়াও দায়। আসলে এই ছবি ব্যক্তিত্বের পরখ বই কিছু নয়।

ছবিতে কী দেখছেন? সাপ? আরেকবার দেখুন; অপটিক্যাল ইলিউশন আপনার চরিত্র নিয়ে যা বলবে নিজেও হয়তো জানেন না!
ছবিতে কী দেখছেন? সাপ? আরেকবার দেখুন; অপটিক্যাল ইলিউশন আপনার চরিত্র নিয়ে যা বলবে নিজেও হয়তো জানেন না!
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতদৃষ্টিতে দেখলে সেভাবে রহস্যজনক কিছু খুঁজে পাওয়াও দায়। মনে হবে হাই রেজোলিউশনে তোলা একটা সাপের ছবি। বাদামি চকচকে তার ত্বকে হলুদ বুটি, কুণ্ডলী পাকিয়ে বসে আছে সে মুখ তুলে, ফণা এখনও তোলেনি যদিও, লেজের খানিকটা বেরিয়ে আছে কুণ্ডলীর বাইরে। আসলে কিন্তু রহস্যটা লুকিয়ে এখানেই- সত্যিই কি এটা সাপের ছবি?
advertisement
advertisement
আসলে এই ছবি ব্যক্তিত্বের পরখ বই কিছু নয়। যাঁরা সাপ দেখছেন প্রথম নজরেই এবং তার পরেও সাপ ছাড়া আর কিছুই দেখছেন না, বলা হচ্ছে যে তাঁদের চরত্রে নেতৃত্বদানের ক্ষমতা অতীব প্রখর, এই ধরনের মানুষেরা সাধারণত জীবনে সফল হয়ে থাকেন। পরিস্থিতি যা-ই হোক, এঁরা লড়াই করতে ছাড়েন না। আত্মসম্মান বজায় রেখে চলেন, অন্যদেরও প্রাপ্য সম্মান দিতে ভোলেন না।
advertisement
কথা হল, অনেকে আবার সাপ না দেখে ছবিতে একটা হাতও দেখতে পারেন। সেক্ষেত্রে বলতে হয় যে এই ধরনের মানুষেরা খুবই জটিল বুদ্ধিবৃত্তির, তাঁরা খুব গভীরভাবে সব কিছু পর্যবেক্ষণ করেন এবং একমাত্র তার পরেই সিদ্ধান্তে উপনীত হন। যে কোনও পরিস্থিতির চুলচেরা বিচার করতে এঁরা সক্ষম, সেই কারণেই তার ভাল-মন্দ দুই সম্পর্কেই সজাগ থেকে পরিস্থিতি নিজের কাজে লাগাতে পারেন এঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবিতে কী দেখছেন? সাপ? আরেকবার দেখুন; অপটিক্যাল ইলিউশন আপনার চরিত্র নিয়ে যা বলবে তা নিজেও হয়তো জানেন না!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement