advertisement

Optical Illusion: সারি সারি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন? নিজের দৃষ্টিশক্তি একবার পরখ করে দেখবেন না কি?

Last Updated:

Optical Illusion Image: অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সারি সারি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন? নিজের দৃষ্টিশক্তি একবার পরখ করে দেখবেন না কি?
সারি সারি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন? নিজের দৃষ্টিশক্তি একবার পরখ করে দেখবেন না কি?
কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে, সারি সারি ঘোড়ার কালো অবয়ব। দেখে মনে হচ্ছে ঘোড়াগুলি দৌড়চ্ছে। তবে এর মধ্যে একটি ঘোড়ার লেজ নেই। আর মাত্র ৫ সেকেন্ডে সেই লেজবিহীন ঘোড়াটিকে খুঁজে বার করতে হবে।
advertisement
advertisement
এই চ্যালেঞ্জ যতটা সহজ বলে মনে হচ্ছে, ততটা কিন্তু নয়। কারণ ঘোড়াগুলির কালো অবয়ব চোখে যেন ধাঁধা লাগিয়ে দিচ্ছে। তাই সারি সারি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। যাঁরা লেজবিহীন ঘোড়াটিকে নির্ধারিত সময়ের মধ্যেই খুঁজে পেয়ে গিয়েছেন, তাঁদের দৃষ্টিশক্তির জবাব নেই। যদিও খুবই কম সংখ্যক মানুষই এই চ্যালেঞ্জে সফল হতে পেরেছেন। যাই হোক, কথা না বাড়িয়ে চ্যালেঞ্জের উপর মনোনিবেশ করা যাক। ৫ সেকেন্ড কিন্তু খুবই কম সময়। চোখের নিমেষে ফুরিয়ে যায় সময়। এতক্ষণে দেখতে কি পেলেন কেউ লেজবিহীন ঘোড়াটিকে? না দেখে থাকলেও অসুবিধা নেই। আমরাই বলে দিচ্ছি উত্তরটা। ছবিটির নিচের দিক থেকে তিন নম্বর সারির বাম দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে লেজবিহীন ঘোড়াটি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: সারি সারি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন? নিজের দৃষ্টিশক্তি একবার পরখ করে দেখবেন না কি?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement