advertisement

Personality Test: আপনি মনোযোগী? নাকি ভুলো মনের উদাসীন? সেই উত্তর লুকিয়ে রহস্যময় এই ছবিতেই! চিনুন নিজেকে!

Last Updated:

Personality Test: তবে মজার বিষয় হচ্ছে, প্রথমেই যে সকলে একই দৃশ্য দেখবেন, এমনটা একেবারেই নয়। আর কে কোনটা প্রথমে দেখছেন, তার থেকে প্রকাশ পাবে ব্যক্তিত্বের গোপন দিক

অপটিক্যাল ইলিউশন
অপটিক্যাল ইলিউশন
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আঁকা একটি মানুষের মুখের অবয়ব। তার মধ্যেই চোখে পড়তে পারে একটি ইঁদুরও। তবে মজার বিষয় হচ্ছে, প্রথমেই যে সকলে একই দৃশ্য দেখবেন, এমনটা একেবারেই নয়। আর কে কোনটা প্রথমে দেখছেন, তার থেকে প্রকাশ পাবে ব্যক্তিত্বের গোপন দিক। বলা ভাল, এই ছবির থেকেই বোঝা যাবে, কোন মানুষ কতটা মনোযোগী।
advertisement
মানুষের মুখ:
advertisement
যাঁরা প্রথমেই এই দৃশ্য দেখবেন, তাঁদের সাধারণত আশপাশে কী ঘটছে, সেই বিষয়গুলি নিয়ে থাকে গভীর জ্ঞান। সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করেন তাঁরা। নিয়মকানুন মেনে চলেন এবং কাজ হাতে নিলে তা শেষ করতেই পছন্দ করেন। সূক্ষ্ম বিষয়ের প্রতি এঁদের গভীর মনোযোগ প্রশংসনীয়।
একটি ইঁদুর:
advertisement
যাঁরা এই দৃশ্য প্রথমেই দেখছেন, তাঁদের মধ্যে খুঁটিয়ে দেখার ক্ষমতা মারাত্মক। বিভিন্ন দিক থেকে পরিস্থিতির পর্যালোচনা করতে ভালবাসেন এঁরা। তথ্যের খুঁটিনাটি বিষয়ের উপরে থাকে এঁদের গভীর মনোযোগ।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Personality Test: আপনি মনোযোগী? নাকি ভুলো মনের উদাসীন? সেই উত্তর লুকিয়ে রহস্যময় এই ছবিতেই! চিনুন নিজেকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement