advertisement

Optical Illusion: ঠাকুমার ঘরে লুকিয়ে বল! আপনি কি পারবেন ৭ সেকেন্ডে খুঁজতে? সফল হয়েছেন মাত্র ২% মানুষ

Last Updated:

আমাদের খুঁজে বের করতে হবে একটা বল, তাও আবার মাত্র ৭ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটাএত রঙের এত জিনিস একসঙ্গে ভিড় করে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না, এখানে দেখা যাচ্ছে এক বসার ঘরের ছবি। সেখানে বসে উল বুনে চলেছেন ঠাকুমা, সারা ঘরের এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে উলের গোলা।
advertisement
দুই পুষ্যি বিড়াল আবার হাঙ্গামা বাধিয়েছে এই জটলার মধ্যে। ঘরে যে সব জিনিস রয়েছে, তার বেশিরভাগই গোলাকৃতির। এবার, এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা বল, তাও আবার মাত্র ৭ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের। সেই জন্য বলা হয়েছে, মাত্র ২ শতাংশ সফল হয়েছেন চ্যালেঞ্জ নিয়ে।
advertisement
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই বল। চোখ রাখতে হবে ঠাকুমা যে চেয়ারে বসে উল বুনছেন সেখানে, তাঁর একপাশে রয়েছে নীল-হলুদ রঙের মিশেলের এক ফুটবল, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে সেটা, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ঠাকুমার ঘরে লুকিয়ে বল! আপনি কি পারবেন ৭ সেকেন্ডে খুঁজতে? সফল হয়েছেন মাত্র ২% মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement