advertisement

Optical Illusion: ছোট্ট মেয়েটির বেডরুমে লুকিয়ে একটি মৌমাছি! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে

Last Updated:

সারা ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে মেয়েটির পুতুল, খেলনা। ঘরের বিভিন্ন জায়গায় রঙচঙে স্টিকারও। কিন্তু এরই মাঝে কোথাও লুকিয়ে রয়েছে একটি মৌমাছি।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই দেখে নেওয়া যাক। এটি একটি অ্যানিমেটেড ছবি। সাজানো গোছানো একটা ঘরে বিছানায় ঘুমোচ্ছে ছোট্ট একটি মেয়ে। রঙিন থিমের এই ঘরে রয়েছে একটি পড়ার টেবিল। সেখানে ছড়িয়েছিটিয়ে রয়েছে ল্যাপটপ, খাতা-কলম আর একটা আয়না।
advertisement
চেয়ারের উপরে রাখা মেয়েটির স্কুলের ব্যাগ, হেডফোন, তোয়ালে। বিছানার পাশেই রয়েছে একটি সাইড ক্যাবিনেটও। তার উপর রাখা ফটোফ্রেম আর টেবিল ঘড়ি। মাথার উপর রয়েছে একটি বইয়ের তাক। তাতে বই আর পুতুল সাজিয়ে রাখা। এছাড়া সারা ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে মেয়েটির পুতুল, খেলনা। ঘরের বিভিন্ন জায়গায় রঙচঙে স্টিকারও সাঁটানো। কিন্তু এরই মাঝে কোথাও লুকিয়ে রয়েছে একটি মৌমাছি। আর সেটাকেই মাত্র ৭ সেকেন্ডে খুঁজে বার করতে হবে। আসলে এটাই আজকের চ্যালেঞ্জ!
advertisement
তবে মৌমাছিটিকে খুঁজে পাওয়া বেশ কঠিন। কারণ রঙিন নানা সামগ্রীর মধ্যেই ক্যামোফ্লেজ করে রয়েছে সেই ছোট্ট প্রাণীটি। যাইহোক, কথা না বাড়িয়ে কাজে লেগে পড়া যাক। ভাল করে খুঁটিয়ে লক্ষ্য করতে হবে ছবিটিকে। ঘরের আনাচ-কানাচ ভাল করে পর্যবেক্ষণ করলে আশা করি পাওয়া যাবে মৌমাছিটিকে।
advertisement
বলে রাখা ভাল যে, খুব কম সংখ্যক মানুষই মৌমাছিটিকে খুঁজে বার করতে সফল হয়েছে। সময় তো ফুরিয়ে এল! না পাওয়া গেলে আমরাই বলে দেব উত্তরটা। মৌমাছিটি লুকিয়ে রয়েছে পড়ার টেবিলে রাখা আয়নাটির পিছনে নিচের দিকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছোট্ট মেয়েটির বেডরুমে লুকিয়ে একটি মৌমাছি! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement