advertisement

Optical Illusion: নীল জলে শুশুক? ৫ সেকেন্ডে দুটো পাখি খুঁজে বের করলেই আপনি জিনিয়াস!

Last Updated:

Optical Illusion: ফ্রেমের মধ্যেই আছে দুটো পাখিও, তাদের কি খুঁজে পাওয়া যাবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে?

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধাঁ। হামেশাই নানারকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধাঁয় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বের করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে এক সামুদ্রিক নিসর্গ। সেখানে দেখা যাচ্ছে নীল জলে সাঁতরে বেড়াচ্ছে এক শুশুক, মুখে তার মাছ। একটু দূরে সাদা পাল তুলে ভেসে যাচ্ছে এক জাহাজ। সব কিছু একেবারে ফ্রেমে সাজানো।
advertisement
আরও পড়ুন :  সাবধান! গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর, ৭ সেকেন্ডে তাকে খুঁজে পেলেই এবারের মতো রক্ষা!
মজা হল, ওই ফ্রেমের মধ্যেই আছে দুটো পাখিও, তাদের কি খুঁজে পাওয়া যাবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে?
advertisement
advertisement
ইচ্ছা থাকলে সবই সম্ভব। তবে অনেকেই চোখ বিঁধিয়েও পাখিদুটো বের করতে পারবেন কি না সন্দেহ। কেন না, এ আদতে দর্শকের মগজ নিয়ে খেলার ছবি, যে কি না আবার কোনও যুক্তিরও ধার ধারে না।
তাহলে উপায়?
স্রেফ উল্টে নেওয়া যাক ছবিটা। এবার দুটো পাখি পাওয়া গেল? দেখা যাবে সাফ- মাছ মুখে উড়ে চলেছে একটা পাখি, আরেকটা পিছু নিয়েছে তার!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: নীল জলে শুশুক? ৫ সেকেন্ডে দুটো পাখি খুঁজে বের করলেই আপনি জিনিয়াস!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement