advertisement

Optical Illusion: সারি সারি 44Z1-এর মধ্যেই লুকিয়ে রয়েছে 4421, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে

Last Updated:

সময়টা একটু বেশি পাওয়া গেলেও চ্যালেঞ্জটা কিন্তু ততটাও সহজ হবে না। কারণ ছোট ছোট সংখ্যার ভিড়ে চোখে রীতিমতো ধাঁধা লেগে যাবে।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই প্রথমে একবার বুঝে নেওয়া যাক। ছবিটিতে দেখা যাচ্ছে হালকা পিচ রঙা ব্যাকগ্রাউন্ডের উপর কালো রঙের সারি সারি সংখ্যা। ইংরাজিতে লেখা রয়েছে 44Z1। ছোট ছোট এই সংখ্যার ভিড়েই লুকিয়ে রয়েছে 4421। সেই সংখ্যাটিকেই মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে!
advertisement
সময়টা একটু বেশি পাওয়া গেলেও চ্যালেঞ্জটা কিন্তু ততটাও সহজ হবে না। কারণ ছোট ছোট সংখ্যার ভিড়ে চোখে রীতিমতো ধাঁধা লেগে যাবে। ফলে 4421 সংখ্যাটিকে খুঁজে বার করা মুশকিল হয়ে যাবে। বলা ভাল যে, বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি না হলে ওই সংখ্যাটিকে খুঁজে বার করা সম্ভব নয় বললেই চলে! সবথেকে বড় কথা হল, এই চ্যালেঞ্জ জেতার জন্য প্রয়োজন হবে জোরদার আইকিউ-র। যাইহোক, কথায় কথায় তো সময় ফুরিয়ে এল! তাহলে পাওয়া কি গেল লুকিয়ে থাকা সংখ্যাটিকে?
advertisement
যদি না পাওয়া যায়, তাহলে আরও ভাল করে খুঁটিয়ে ছবিটিকে লক্ষ্য করতে হবে। তাতেও সংখ্যাটি না পেলে আমরাই বলে দিচ্ছি সমাধান। ছবিটির একেবারে নিচের দিক থেকে তৃতীয় সারির ডান দিক থেকে তিন নম্বরে রয়েছে 4421 সংখ্যাটি। তবে যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে গোপন সংখ্যাটিকে খুঁজে পেয়েছেন, তাঁদের আইকিউ সত্যিই তারিফযোগ্য!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: সারি সারি 44Z1-এর মধ্যেই লুকিয়ে রয়েছে 4421, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement