advertisement

Optical Illusion: ছবিতে আগে কী দেখতে পাচ্ছেন গাছ না বাঘ? এর উত্তরই বলে দেবে আপনি কেমন প্রকৃতির মানুষ

Last Updated:

ছবিটি এমন ভাবে তৈরি যে, প্রথম দর্শনেই দেখে মনে হচ্ছে যেন একটি বাঘের মুখ! আবার প্রথম দর্শনে কারওর কারওর মনে হয়েছে যে, ছবিতে রয়েছে একটি গাছ। আসলে এই ছবিটিই প্রকাশ করবে ব্যক্তিত্বের গোপন দিক।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! টিকটকে ভাইরাল হয়ে গিয়েছে মিয়া ইলিনের তৈরি এই অপটিক্যাল ইলিউশনটি। ছবিটি এমন ভাবে তৈরি যে, প্রথম দর্শনেই দেখে মনে হচ্ছে যেন একটি বাঘের মুখ! আবার প্রথম দর্শনে কারওর কারওর মনে হয়েছে যে, ছবিতে রয়েছে একটি গাছ। আসলে এই ছবিটিই প্রকাশ করবে ব্যক্তিত্বের গোপন দিক। অর্থাৎ প্রথমে কোনটা দেখা যাচ্ছে, তার ভিত্তিতেই বোঝা যাবে সেই মানুষটি দৃঢ় স্বাধীনচেতা না কি দয়ালু প্রকৃতির!
advertisement
গাছ: যাঁরা প্রথম দর্শনে গাছ দেখছেন, তাঁরা নিজেদের স্বাধীনতা অত্য়ন্ত পছন্দ করেন। এমনকী তাঁরা স্বাধীন ভাবেই চিন্তাভাবনা করেন। এর পাশাপাশি যাঁরা গাছটি প্রথমে দেখতে পাচ্ছেন, তাঁরা কঠোর পরিশ্রমী। সৃজনশীল ধারায় কাজকর্ম করার ফলে তাঁরা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।
advertisement
বাঘ: যাঁরা প্রথম দর্শনে বাঘটিকে দেখছেন, তাঁরা কিছু কিছু সময়ে নিজেদের আবেগ প্রকাশ করে উঠতে পারেন না। আসলে মনের দিক থেকে এঁরা দয়ালু প্রকৃতির হয়ে থাকেন। সহানুভূতিশীল প্রকৃতির এই মানুষগুলি নিজের পরিবার এবং বন্ধুবান্ধবের জন্য যে কোনও সীমা অতিক্রম করতে পারে। আর সবথেকে বড় কথা হল, এঁরা নিঃস্বার্থ ভাবে ভালবাসার ক্ষমতা রাখেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবিতে আগে কী দেখতে পাচ্ছেন গাছ না বাঘ? এর উত্তরই বলে দেবে আপনি কেমন প্রকৃতির মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement