advertisement

Viral Video: কুমিরের মুখের ভিতরে হাত ঢোকাতেই রক্তারক্তি কাণ্ড, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা

Last Updated:

কিন্তু দানবের মতো কুমিরের কবল থেকে রক্ষা পাওয়া কি মুখের কথা! এই ভয়াবহ দৃশ্য দেখে আশপাশে জড়ো হওয়া মানুষজনও ভয়ে আর্তনাদ করে উঠেছিল।

বন্য প্রাণীদের স্বভাব আচরণ আগে থেকে বোঝা মুশকিল! এমনকী তাঁদের আচরণ মাঝেমধ্যে আমাদের যুক্তিবুদ্ধির বাইরে চলে যায়। বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ পোষ্য হিসেবে বিভিন্ন ধরনের পশু-পাখি ঘরে রাখে। এমনকী মাঝেমাঝে এমনটাও শোনা যায় যে, সেই সব পোষ্যই ঝাঁপিয়ে আক্রমণ করেছে নিজের বাড়ির লোকের উপরেই। এমন ঘটনা ঘটে চিড়িয়াখানাতেও। আসলে চিড়িয়াখানায় পশুপাখিদের দেখভালের দায়িত্বে থাকেন জ্যু-কিপার কিংবা জ্যু-ট্রেনার। তাঁরাও অনেক সময় পশুদের হামলার মুখে পড়েন। এমনই এক ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
কিন্তু কী এমন রয়েছে ওই ভিডিওটিতে? এক জ্যু-ট্রেনার নিজের হাতটা ঢুকিয়ে দিচ্ছেন কুমিরের হাঁ করা চোয়ালের ভিতর। এর পাশাপাশি পাশে জড়ো হওয়া ভিড়ের উদ্দেশ্যে তিনি কিছু বোঝাতেও চাইছিলেন। এর পর তিনি মুখগহ্বরের আরও ভিতরে হাতটি ঢুকিয়ে দেন। তবে এর জন্য যে এত বড় মূল্য চোকাতে হবে, তা ঘুণাক্ষরেও টের পাননি! মুখের গভীরে হাত ঢোকাতে নিমেষের মধ্যেই তাঁর হাতের উপর চেপে বসে কুমিরের ধারালো দাঁতের পাটি।
advertisement
advertisement
ভিডিওটিতে দেখা যায়, কুমিরের কামড় থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন ওই জ্যু-ট্রেনার। কিন্তু দানবের মতো কুমিরের কবল থেকে রক্ষা পাওয়া কি মুখের কথা! এই ভয়াবহ দৃশ্য দেখে আশপাশে জড়ো হওয়া মানুষজনও ভয়ে আর্তনাদ করে উঠেছিল। এর পরে কোনওক্রমে নিজের হাত কুমিরের মুখ থেকে বার করে নিতে সক্ষম হন ওই ব্যক্তি। দেখা যায়, ক্ষত-বিক্ষত হাত থেকে ঝরে পড়া রক্তে ভিজেছে মেঝে। ক্ষত চেপে ধরে দৌড়ে ওই জায়গা থেকে বেরিয়ে যান জ্যু-ট্রেনার। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে থাইল্যান্ডের চিয়াং রাইয়ের ফোক্কাথারা ক্রোকোডাইল ফার্ম এবং চিড়িয়াখানায়।
advertisement
ওই ঘটনার ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটিজেনরা। ট্যুইটারে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। ব্যবহারকারীরা লিখছেন, “উনি সত্যিই ভাগ্যবান! ভাগ্যিস কুমিরটি তাঁকে পেঁচিয়ে ধরে হাতটা ছিঁড়ে নেয়নি!” আর এক ব্যবহারকারীর দাবি, “আমার মনে হয় না আগে এই রকম জিনিস তিনি করেছেন!” আবার এক নেটিজেন শুধু বলেন, “ভীষণই ভয়ঙ্কর!”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কুমিরের মুখের ভিতরে হাত ঢোকাতেই রক্তারক্তি কাণ্ড, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement