advertisement

আজ মহাষ্টমী, জেনে নিন কুমারী পুজোর মহিমা

Last Updated:
#কলকাতা: দুর্গাপুজোর অন্যতম রীতি কুমারী পুজো৷ অষ্টমী তিথির পুজো শেষে হয় কুমারী পুজো৷ এখনও ঋতুমতী হয়নি এরকম কোনও মেয়েকে এদিন দেবী রূপে পুজো করা হয়৷ অষ্টমী ছাড়াও অনেক জায়গায় নবমীর দিনও করা হয় কুমারী পুজো৷ কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণ পুজো এমনকী শক্তি পুজোতেও করা হয় কুমরাী পুজো৷ কী এই কুমারী পুজোর মহিমা?
হিন্দু শাস্ত্র অনুযায়ী, মা কালীর হাতে কলাসুর বধের প্রতীকী হল কুমারী পুজো৷ কথিত রয়েছে, কলাসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে নিয়েছিল৷ দেবতারা মা কালীর কাছে উদ্ধারের জন্য প্রার্থনা করেন৷ তাদের আর্তি শুনে মা কালী আবার জন্ম নেন শিশুকন্যা রূপে এবং কলাসুর বধ করেন৷
যোগিনীতন্ত্র, কুলরনবতন্ত্র, দেবীপূরাণ, স্তোত্র, কবচ, সহশ্রমণ, তন্ত্রসর, প্রান্তসিনী ও পুরোহিতদর্পণে কুমারী পজোর উল্লেখ রয়েছে৷
advertisement
advertisement
এই পুজোর বৈশিষ্ট্য হল কুমারীকে পুজো করার সময় দেখা হয় না তার ধর্ম, জাত৷ ১ থেকে ১৬ বছর বয়সী যেকোনও মেয়েই কুমারী হতে পারে৷ এমনকী, বারবণিতার সন্তানও কুমারী রূপে পূজিতা হতে পারে৷
বিশ্বাস করা হয় কুমারী পুজো করলে সব বিপদ কেটে যায়৷ দার্শনিক মতে কুমারী পুজো সমাজে মেয়েদের মূল্য প্রতিষ্ঠা করে৷ কুমারীত্বকে মনে করা হয় শক্তির বীজ, সৃষ্টি, স্থিতি, লয়ের প্রতীক৷ নারীত্ব ও প্রকৃতির প্রতীক কুমারীত্ব৷ মনে করা হয় কুমারীর মধ্যেই নেমে আসেন মা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আজ মহাষ্টমী, জেনে নিন কুমারী পুজোর মহিমা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement