Ganesh Chaturthi 2022 : দন্তেওয়াড়ায় গভীর অরণ্যে পাহাড়ের উপরে ১১০০ বছরের প্রাচীন গণেশ মূর্তির ছবি গণেশ চতুর্থীতে শেয়ার করলেন আইএফএস অফিসার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2022 : গভীর অরণ্যের ভিতরে ঢোলাকৃতি পাহাড়ের উপর স্থাপিত সেই বিগ্রহ নাগবংশী বংশের সমকালীন ৷
বুধবার থেকে শুরু হয়েছে দশদিন ব্যাপী গণেশচতুর্থী উৎসব ৷ এই পুণ্যতিথি উপলক্ষে এক বিশেষ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কসওয়ান ৷ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এই আধিকারিক বস্তারের ১১০০ বছরের প্রাচীন এক গণেশমূর্তির ছবি ৷ গভীর অরণ্যের ভিতরে ঢোলাকৃতি পাহাড়ের উপর স্থাপিত সেই বিগ্রহ নাগবংশী বংশের সমকালীন ৷
ছবির ক্যাপশনে আইএফএস প্রবীণ কসওয়ান লিখেছেন ‘‘যেখানে প্রভু গণেশ আসীন শান্ত পরিবেশে ৷ বস্তারের অরণ্যে এই গণপতি ১১০০ বছরের প্রাচীন ৷ নাগবংশী বংশের এই মূর্তি ঢোলাকৃতি পাহাড়ের উপর স্থাপিত৷ সেই পাহাড় আছে অরণ্যের ১৪ কিমি ভিতরে ৷’’ দন্তেওয়াড়ার এই নিবিড় জঙ্গলে মিলেমিশে গিয়েছে ইতিহাস ও প্রকৃতি ৷ স্থানীয় ভোগামি উপজাতির বিশ্বাস, এই বিগ্রহ তাঁদের রক্ষাকর্তা ৷ মহিলা পুরোহিত ঢোলকলের উত্তরসূরি বলে নিজেদে মনে করে এই উপজাতিরা ৷ জনশ্রুতি বা কিংবদন্তি অনুযায়ী, এই পাহাড়েই পরশুরামের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন ভগবান একোদন্ত ৷
advertisement
advertisement
Where the lord #Ganesha sits in calm atmosphere. 1100 year old Ganesha idol in Bastar #forest. The idol, made during the time of Nagvanshi dynasty, is placed atop a ‘dhol’ shaped hill that lies 14 km inside the forest. #GaneshChaturthi pic.twitter.com/SsPRmpFd3o
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 31, 2022
advertisement
আরও পড়ুন : প্রেমিক বা প্রেমিকার বাবা মায়ের সঙ্গে প্রথম বার আলাপের আগে নার্ভাসনেস কাটাতে রইল জরুরি টিপস
অন্যদিকে গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে বালুকাশিল্পী সুদর্শন পট্টনায়কের হাতের স্পর্শে সেখানে বিমূর্ত হয়ে উঠেছেন বিঘ্নেশ, বালুবিগ্রহে ৷ তাঁর বালুভাস্কর্যে বরাবরই মুগ্ধ দেশবাসী ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল নতুন সৃষ্টি ৷
Location :
First Published :
Aug 31, 2022 6:01 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2022 : দন্তেওয়াড়ায় গভীর অরণ্যে পাহাড়ের উপরে ১১০০ বছরের প্রাচীন গণেশ মূর্তির ছবি গণেশ চতুর্থীতে শেয়ার করলেন আইএফএস অফিসার









