advertisement

Viral: ৭৫ বছরের 'দাদু' করছেন শীর্ষাসন! তুমুল ভাইরাল, ভিডিও দেখুন

Last Updated:

Guinness World Records: গিনিস রেকর্ডে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি৷

#ওটাওয়া: বয়স ৭৫৷ দেখে কে বলবে৷ ফিটনেসে যে কোনও যুবাকেই টেক্কা দিতে পারেন এই 'দাদু'! একেবারে বিগ বি-র ছবির মতো, তিনিও সকলকে কলার তুলে বলতে পারেন, বুডঢা হোগা তেরা বাপ! তিনি ফিট, সেটা এবার জেনে গিয়েছে বিশ্বের সকলে৷ কারণ গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Records) তাঁকে স্বীকৃতি দিয়েছে৷ তাঁর ভিডিও পোস্ট করা হয়েছে৷ যেমন তেমন ভিডিও নয়৷ বৃদ্ধের শীর্ষাসন করা ভিডিও (Viral Video)৷ সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে ৷ বৃদ্ধের নাম টনি হেলউ (Tony Helou)৷ কানাডার ডু-মনট্যাগনিসের (Deux-Montagnes) বাসিন্দা৷ দেখে নিন সেই বিশ্বখ্যাত ভিডিও৷
advertisement
কী দেখা যাচ্ছে ভিডিওয়ে? বাড়ির বাইরে তাঁর নিজের শরীরচর্চায় জায়গায় শীর্ষাসন করছেন টনি৷ ২০২১-এর অক্টোবর মাসের ১৬ তারিখ তিনি করেন এই আসন৷ তখন তাঁর বয়স ৭৫ বছর ৩৩ দিন৷ মাথার তলায় হাত দিয়ে তৈরি করলেন সাপোর্ট৷ তারপর সটাং দুটো পা হাওয়ায় তুলে দিলেন৷ মাথা নিচে, পা উপরে করে একেবারে টানটান হয়ে করলেন শীর্ষাসন৷ পিছনে কোনও দেওয়াল বা অন্য কিছুর সাহায্য নিলেন না টনি৷
advertisement
গিনিস ওয়ার্ল্ড রেকর্ড এই ভিডিওটি শেয়ার করে লিখেছে, প্রবীণতম ব্যক্তি করছেন শীর্ষাসন৷ ৭৫ বছরের টনি হেলউ৷ আরও জানানো হয়েছে যে টনি চেয়েছিলেন নিজের পরিবারের নাম উজ্জ্বল করতে৷ বয়সকালেও যে কিছু অর্জন করা যায়, সেটা সকলের কাছে তাই প্রমাণ করতে চেয়েছিলেন৷ সেই লক্ষ্যে ৫৫ বছর বয়স থেকে শুরু করেন অনুশীলন৷ প্রতিদিন নিয়ম করে দৌড়, পুশআপ, এমন সব এক্সসারসাইজ৷ প্রথমে দেওয়ালের পিছনে করতেন শীর্ষাসন৷ আসনটি রপ্ত করার পর, আর কোনও সাহায্য নিতে হত না তাঁকে৷ নিপুণভাবে নিজে নিজেই করতে শুরু করেন কঠিন এই আসনটি৷ বাড়িতে, পার্কে, বন্ধুবান্ধব-আত্মীয়দের সামনে যখন তখন করতেন শীর্ষাসন৷ টনির কথায়, 'শীর্ষাসন করতে আমার ভয় বা লজ্জা করে না৷ আমি খুব আত্মবিশ্বাসী'৷
advertisement
advertisement
কীভাবে নিজেকে সুস্থ ও ফিট রাখেন টনি? তিনি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েন৷ ওঠেনও ভোরবেলা৷ ঘুম থেকে উঠে ১৫-২০ কিমি দৌঁড়ন৷ তারপর কফি খেয়ে ২০বার পুশআপ করেন৷ টনির মেয়ে জানিয়েছেন যে জ্ঞান হবার পর থেকেই তিনি তাঁর বাবাকে শীর্ষাসন করতে দেখছেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: ৭৫ বছরের 'দাদু' করছেন শীর্ষাসন! তুমুল ভাইরাল, ভিডিও দেখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement