advertisement

Firozabad: কী কাণ্ড ! রসগোল্লা নিয়ে তুমুল ঝামেলা, রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ি

Last Updated:

Fight Over Rasgulla in a Wedding: রসগোল্লা খাওয়া নিয়ে শুরু হল মারপিট ৷ একে অপরকে ধরে কিল-চড়-লাথি মারতে শুরু করেন বিয়েবাড়িতে আসা অতিথিরা ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷

রসগোল্লা নিয়ে তুমুল ঝামেলা, রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ি (Photo: X)
রসগোল্লা নিয়ে তুমুল ঝামেলা, রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ি (Photo: X)
ফিরোজাবাদ, উত্তর প্রদেশ: এমনটাও সম্ভব ৷ রসগোল্লা খাওয়া নিয়ে নাকি তুমুল ঝামেলা ! মুহূর্তের মধ্যে বিয়েবাড়ি পরিণত হল রণক্ষেত্রে ৷ শুরু হল মারপিট ৷ একে অপরকে ধরে কিল-চড়-লাথি মারতে শুরু করেন বিয়েবাড়িতে আসা অতিথিরা ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফিরোজাবাদ শহরের শিকোহাবাদের একটি বিয়েবাড়িতে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা ৷
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি নজরে এসেছে পুলিশেরও। ফিরোজ়াবাদ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
প্রত্যেকেরই বক্তব্য, ‘‘এ কেমন বিয়েবাড়ি ! রসগোল্লার জন্য এ ভাবে কেউ মারপিট করে?’’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Firozabad: কী কাণ্ড ! রসগোল্লা নিয়ে তুমুল ঝামেলা, রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ি
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement