advertisement

দেব দীপাবলী ২০২০: দীপাবলীর কথা তো সবার জানা, দেব দীপাবলী পালনের পিছনের শিবের অসুর বধ আর দেবতাদের উল্লাস, উৎসবের পুরাণকাহিনী আরও অসাধারণ

Last Updated:

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যে দীপাবলীর উৎসব উদযাপিত হয়েছে মানুষের ঘরে, তার বাইরেও রয়েছে আরেক আলোর উৎসব। যা শুধু দেবতাদের জন্য। বা বলা ভালো, এই উৎসব পালন করে থাকেন দেবতারা। এর পিছনে রযেছে এক সুন্দর গল্প

উৎসবের তিথির নামটিই খুব স্পষ্ট ভাবে এক ফারাক তৈরি করে দিচ্ছে। পাশাপাশি জানিয়ে দিচ্ছে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যে দীপাবলীর উৎসব উদযাপিত হয়েছে মানুষের ঘরে, তার বাইরেও রয়েছে আরেক আলোর উৎসব। যা শুধু দেবতাদের জন্য। বা বলা ভালো, এই উৎসব পালন করে থাকেন দেবতারা।কেন, সে কথায় এ বার আসা যায় এক এক করে!
দেব দীপাবলীর অনুষঙ্গে সবার প্রথমে দ্বারস্থ হতে হয় ভারতীয় পুরাণকথার। যা আমাদের জানায় তিন অসুরভ্রাতা এবং তাঁদের ত্রিপুর নামে সুরক্ষিত তিন দুর্গের কথা। বলা হয়, এই তিন ভাই ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তিন অভেদ্য এবং চলমান দুর্গ লাভ করেছিলেন। বিমানের মতো এই দুর্গ নিয়ে তাঁরা ভ্রমণ করতেন বিশ্বের যে কোনও প্রান্তে, তাঁদের অত্যাচারে পর্যুদস্ত হয়ে উঠত সৃষ্টি।
advertisement
এই সমস্যার প্রতিকারে দেবতারা শিবের দ্বারস্থ হন। ব্রহ্মার বর অনুযায়ী, কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে যখন তিনটি দুর্গ আকাশপথে ঘুরতে ঘুরতে এক জায়গায় আসে, তখন একটি মাত্র তীর ছুড়ে তা অসুর-সহ ধ্বংস করে দেন শিব! ত্রিপুরবিজয়ের এই আনন্দে দীপ জ্বালিয়ে উল্লাসে মত্ত হয়েছিলেন দেবতারা, তাই এই উৎসব দেব দীপাবলী নামে পরিচিত।
advertisement
advertisement
অন্য এক লোকবিশ্বাস এ প্রসঙ্গে শিখধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মের কথা বলে। মনে করা হয়, বিশ্বকে ধর্মাচরণের সঠিক পথ দেখাতে জন্ম নিয়েছেন নানক, এ কথা দেবতাদের অজানা ছিল না। তাই নানক জন্ম নিলে দেবতারা আনন্দে দীপ জ্বালিয়ে সেই তিথি উদযাপিত করেছিলেন।
আবার জৈনরাও এই দিনটিতে অর্চনা করে থাকেন আদিনাথের, তাঁরাও বিশ্বাস করেন যে এই ধর্মগুরুর জন্মের পর অন্তরীক্ষে দেবতারা দীপ জ্বালিয়েছিলেন!
advertisement
দৃকপঞ্চাঙ্গ অনুসারে এ বছরে দেব দীপাবলীর তিথি ২৯ নভেম্বর বেলা ১২.৪৭ মিনিটে শুরু হয়ে শেষ হচ্ছে ৩০ নভেম্বর বেলা ২.৫৯ মিনিটে। সূর্যোদয়ের আগে স্নান সেরে নিয়ে লক্ষ্মীনারায়ণের পূজার্চনা, বিশেষ করে সত্যনারায়ণের ব্রত উদযাপিত হয়ে থাকে অনেক হিন্দু পরিবারেই! অন্য দিকে, শিখ এবং জৈন ধর্মানুরাগীরা প্রবৃত্ত হন নিজেদের ধর্মগুরুর উপাসনায়!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেব দীপাবলী ২০২০: দীপাবলীর কথা তো সবার জানা, দেব দীপাবলী পালনের পিছনের শিবের অসুর বধ আর দেবতাদের উল্লাস, উৎসবের পুরাণকাহিনী আরও অসাধারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement