Brazil woman marry Indian Man: দেশ, স্বামী ছেড়ে ছেলের চেয়ে ছোট বয়ফ্রেন্ডকে বিয়ে ব্রাজিলের মহিলার!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Brazil woman marry Indian Man: ব্রাজিলের বাসিন্দা এই মেয়েটি গত বছর ভারতে ঘুরতে এসেছিলেন৷ সেই সময়ই সে পবন গয়ালের প্রতি আকৃষ্ট হন। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর রোমান্টিক সম্পর্কের দিকে এগিয়ে যায়।
advertisement
নয়াদিল্লি: প্রেম অন্ধ হয়৷ সে মানে না দেশ, জাতি, ধর্মের বেড়াজাল৷ তেমন একটা ঘটনাই ফের প্রকাশ্যে৷ ভারতীয় ব্যক্তিকে বিয়ে করতে সাত সমুদ্র তেরো নদী পাড় করে চলে এলেন ব্রাজিলের এক মহিলা!
advertisement
এটি সত্যিই একটি অসাধারণ প্রেমের কাহিনী৷ ৫১ বছর বয়সী ব্রাজিলীয় নারী বিশ্বের অপর প্রান্তে ৩০ বছর বয়সী ভিন্দের (ছত্তিশগড়ের) পবন গয়ালের সাথে একসঙ্গে থাকতে এসেছেন। এই কাহিনী প্রেমের জন্য কতদূর যাওয়া যায়, সেটাই প্রদর্শন করে৷ যা সমাজের প্রচলিত ধারণা ও প্রত্যাশাগুলিকে অতিক্রম করে।
advertisement
রোজি নাইড শিকেরা, ব্রাজিলের বাসিন্দা এই মেয়েটি গত বছর কচ্ছ সফর করতে এসেছিলেন৷ সেই সময়ই সে পবন গয়ালের প্রতি আকৃষ্ট হন। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর রোমান্টিক সম্পর্কের দিকে এগিয়ে যায়, যদিও তাদের মধ্যে বয়সের বিশাল ব্যবধান ও ভাষার বাধা ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে৷ আর এরপরেই অসম্ভবকে সম্ভব করে তোলে এই কাপল৷
advertisement
রোজি, যিনি তার স্বামী এবং ৩২ বছর বয়সী পুত্রের সাথে বসবাস করছিলেন, পবন-এর জন্য নিজের প্রতিষ্ঠিত জীবন ত্যাগের সিদ্ধান্ত নেন। নতুন প্রেমের জন্য সবকিছু ছেড়ে দিয়ে তিনি ভারত আসার সিদ্ধান্ত নেন। তিনি দিল্লিতে পবন-এর পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন এবং তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন।
advertisement
এই দম্পতি স্থানীয় জেলা কালেক্টরের সাথে তাদের বিয়ের আমন্ত্রণপত্রও শেয়ার করেছেন, যা তাদের অদ্ভুত যাত্রার পরবর্তী ধাপ হিসেবে চিহ্নিত করেছে। রোজি বিয়ের পর পাকাপাকিভাবে ভারতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2024 4:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Brazil woman marry Indian Man: দেশ, স্বামী ছেড়ে ছেলের চেয়ে ছোট বয়ফ্রেন্ডকে বিয়ে ব্রাজিলের মহিলার!








