advertisement

Yellow Watermelon: আম, লিচুর অভাব মেটাচ্ছে হলুদ তরমুজ! চেখে দেখুন, স্বাদে মজে যাবেন

Last Updated:

Yellow Watermelon: সবুজ তরমুজের বদলে এবার বাজারে দাপাচ্ছে নতুন ধরনের হলুদ তরমুজ। যা ইতিমধ্যেই ক্রেতাদের নজর আকর্ষণ করতে শুরু করেছে

+
হলুদ

হলুদ তরমুজ

কোচবিহার: এবার গ্রীষ্মের শুরু থেকে তাপমাত্রা কমার নাম নেই। গরমে হাঁসফাঁস করছে সবাই। ফলে রসালো ফলের চাহিদা বেড়েছে। কিন্তু বাজারে পর্যাপ্ত ফলের দেখা নেই। বাঙালির প্রিয় আম, লিচু বাড়ন্ত। এখন তরমুজের যোগানেও ঘাটতি দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে সবুজ তরমুজের বদলে এবার বাজারে দাপাচ্ছে নতুন ধরনের হলুদ তরমুজ। যা ইতিমধ্যেই ক্রেতাদের নজর আকর্ষণ করতে শুরু করেছে। কোচবিহারের ক্রেতারা বাজার থেকে এখনও পর্যন্ত আম, জাম কিংবা কাঁঠাল খুব একটা বেশি কিনতে পারছেন না। তাইতো বিকল্প ফল হিসেবে এই হলুদ তরমুজকেই পছন্দের তালিকায় রেখেছেন তাঁরা।
advertisement
advertisement
কোচবিহারের এক ফল বিক্রেতা প্রেমানন্দ রায় এই প্রসঙ্গে জানান, বর্তমানে বাজারে এখনও পর্যন্ত আম, জাম কিংবা কাঁঠালের দেখা মেলেনি পর্যাপ্ত পরিমাণে। মাঝে কয়েকদিন বাকি জামাইষষ্ঠীর। তাইতো বাজারে ক্রেতাদের মধ্যে পছন্দের তালিকায় উঠে এসেছে এই হলুদ তরমুজ। অন্যান্য তরমুজের চাইতে এই তরমুজ দেখতে যেমন আলাদা, তেমনই এই তরমুজের স্বাদও অনেকটাই বেশি। ফলে ক্রেতারা এই হলুদ তরমুজ কিনছেন প্রচুর পরিমাণে। জেলায় এই প্রথম হলুদ তরমুজের চাষ করা হয়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Yellow Watermelon: আম, লিচুর অভাব মেটাচ্ছে হলুদ তরমুজ! চেখে দেখুন, স্বাদে মজে যাবেন
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement