advertisement

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি, কলকাতার আবহাওয়া কেমন থাকবে আজ?

Last Updated:

ঘূর্ণাবর্ত আর কালবৈশাখীর যৌথ প্রভাবে ঝড়, বৃষ্টির আনাগোনা চলছেই ৷ গতকালও রাতের বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা ৷ আজ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

#কলকাতা: ঘূর্ণাবর্ত আর কালবৈশাখীর যৌথ প্রভাবে ঝড়, বৃষ্টির আনাগোনা চলছেই ৷ গতকালও রাতের বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা ৷ আজ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর ৷
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন ঘণ্টায় দার্জিলিং-সহ উত্তরের ৫ জেলায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে ৷ তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷ কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা থাকবে ৷ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷ আলিপুর সূত্রে খবর, আগামী কয়েকদিনে বাড়তে পারে তাপমাত্রা ৷ বাংলাদেশের উত্তরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ ঘূর্ণাবর্তের জেরেই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি, কলকাতার আবহাওয়া কেমন থাকবে আজ?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement