advertisement

Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে হাতির বৃষ্টি বিলাস! দেখুন সেই ভিডিও

Last Updated:

Viral Video: সকালে যারা এই হাইওয়ে দিয়ে যাতায়াত করেছেন তাঁরা এক বিরল দৃশ্যের সাক্ষী হন। দেখা যায় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় এসে ঘোরাফেরা করে আবার প্রবেশ করছে জঙ্গলে

+
হাতি

হাতি

আলিপুরদুয়ার: তুমুল বৃষ্টি মাথায় নিয়ে নিত্যদিনের কাজে বেরিয়েছিলেন সবাই। প্রতিদিনের মত‌ই এদিনও সকালে চরম ব্যস্ততা ছিল আলিপুরদুয়ারগামী হাইওয়েতে। কিন্তু তারই মধ্যে দেখা গেল এক অবাক করা দৃশ্য। এই প্রতিবেদনের সঙ্গে দেখুন সেই ভিডিও।
এদিন সকালে যারা এই হাইওয়ে দিয়ে যাতায়াত করেছেন তাঁরা এক বিরল দৃশ্যের সাক্ষী হন। দেখা যায় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় এসে ঘোরাফেরা করে আবার প্রবেশ করছে জঙ্গলে। এক ঘণ্টা ধরে এই দৃশ্য দেখা গিয়েছে। অর্থাৎ সে বারবার এই কাজটা করছিল। তবে সাহস করে কেউ হাতেটির সামনে দিয়ে গাড়ি চালাননি। সে জঙ্গলে ঢুকে গেলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, সেই সময় বৃষ্টি পড়ছিল। তা উপভোগ করতেই হাতিটি এমন আচরণ করে। ভয়ে গাড়িগুলি দাঁড়িয়ে পড়লেও চালক ও যাত্রীরা যথেষ্ট উপভোগ করেন সেই দৃশ্য। পরে হাতিটি জঙ্গলের মধ্যে ঢুকে গেলে আবার স্বাভাবিকভাবে হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে হাতির বৃষ্টি বিলাস! দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান, যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান, যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement