advertisement

Two Teenage Girls Death: বড়দের ছাড়াই একসঙ্গে পুকুরের স্নান করতে গিয়েছিল, ভয়ঙ্কর পরিণতি দুই কিশোরীর...

Last Updated:

Two Teenage Girls Death: মৃত দুই কিশোরীর একজনের নাম মৌসুমী পারভিন (১২)। অপরজনের নাম নুর বানু (৯)। এদিন দুপুরে দুজনে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল

প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)
প্রতিকী ছবি (ছবি সৌজন্য - ইন্টারনেট)
কোচবিহার: আচমকাই পুকুরে ডুবে মৃত্যু হল দুই কিশোরীর। আকস্মিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘুঘুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার গাঙ্গালের কুঠিতে। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই দুই কিশোরী। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরীর একজনের নাম মৌসুমী পারভিন (১২)। অপরজনের নাম নুর বানু (৯)। এদিন দুপুরে দুজনে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল। আচমকাই জলে ডুবে যায় তারা। স্থানীয়রা তৎপরতার সঙ্গে দুজনকে উদ্ধার করেন জল থেকে। তারপর দ্রুত তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
advertisement
advertisement
কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে দু’জনের। একইসঙ্গে গ্রামের দুই কিশোরীর মৃত্যুতে সকলে ভেঙে পড়েছেন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Two Teenage Girls Death: বড়দের ছাড়াই একসঙ্গে পুকুরের স্নান করতে গিয়েছিল, ভয়ঙ্কর পরিণতি দুই কিশোরীর...
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement