advertisement

Alipurduar News: কী ভয়ঙ্কর! তুমুল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল দু'টি বাড়ি! ঘরছাড়া পরিবার, ভয় ধরানো ভিডিও

Last Updated:

Alipurduar News কালচিনি মালিবাড়ি এলাকায় এই ঘটনা প্ৰথম নয়। একনাগাড়ে বৃষ্টিতে এই এলাকার নর্দমা যেন নদীর রূপ নেয়। প্রবল বেগে বইতে থাকে জল।

+
ধসে

ধসে পড়া বাড়ি

আলিপুরদুয়ার: মুষলধারে বৃষ্টিতে নর্দমার জলের স্রোতে ধসে গেল কালচিনি মালিবাড়ি এলাকার দু’টি বাড়ি। গৃহহীন দুই পরিবার। প্রতি মুহূর্তে অল্প করে ভাঙছিল বাড়িগুলি। তবে পুরো বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক এলাকায়।
বিপজ্জনক অবস্থায় রয়েছে আরও দশটি বাড়ি। কালচিনি মালিবাড়ি এলাকায় এই ঘটনা প্ৰথম নয়। একনাগাড়ে বৃষ্টিতে এই এলাকার নর্দমা যেন নদীর রূপ নেয়। প্রবল বেগে বইতে থাকে জল। আর এই জলের স্রোতে ইতিমধ্যেই গত বছরও আটটি বাড়ি ধসে গিয়েছিল। বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছিলেন ওই বাড়িগুলিতে বসবাসকারী পরিবারের সদস্যরা। এরপর প্রশাসনের হস্তক্ষেপে সেই বাড়িগুলো সরিয়ে ফেলার কাজ শুরু হয়। তবে অভিযোগ, সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে বৃষ্টিতে নর্দমা ভরাট হয়ে আশপাশের বাড়িতে প্রবেশ করছে। আর এর জেরেই বাড়ির নীচের মাটি সরে গিয়ে তা ধসে পড়ছে।  এই পরিস্থিতি দেখে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে করেন এলাকার বাসিন্দারা।
advertisement
সকালে দু’টি বাড়ি ধসে যায়। সব সামগ্রী নর্দমার জলে ভেসে গিয়েছে। কিছুই বাঁচানো যায়নি। এই অবস্থায় প্রশাসনের কাছে সাহায্যের আর্জি দুই পরিবারের। পাশাপাশি, নর্দমা জলের স্রোতে এলাকার আরও দশটি বাড়ির নীচ থেকে মাটি সরতে শুরু হয়েছে। এই অবস্থায় আতঙ্ক চোখেমুখে বাসিন্দাদের। কালচিনি উপপ্রধান জানিয়েছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ব্লক প্রশাসনের কাছে খবর দেওয়া হয়েছে।
advertisement
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: কী ভয়ঙ্কর! তুমুল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ধসে পড়ল দু'টি বাড়ি! ঘরছাড়া পরিবার, ভয় ধরানো ভিডিও
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement